বিয়ানীবাজার পৌরসভার মেয়র প্রার্থী তফজ্জুল হোসেনের সমর্থনে নিউইয়র্কে সভা
নিউইয়র্ক (ইউএনএ): সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভা আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের সমর্থনে নিউইয়র্কে মতবিনিময় সভা হয়েছে। প্রবাসী বিয়ানীবাজারবাসীদের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল মঙ্গলবার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
গত ১৬ এপ্রিল রোববার রাতে ওজনপার্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আজিজুর রহমান পাখি। সভায় প্রধান অতিথি ছিলেন আবুল কালাম (মাস্টার)। সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে হাজী সামসুল ইসলাম, মকবুল রহিম চুনুই, মোস্তফা উদ্দিন, আব্দুস শুক্কুর, রফিক উদ্দিন, কমর উদ্দিন ও আব্দুল হান্নান। যৌথভাবে সভা পরিচালনা করেন ফখরুল ইসলাম দেলোয়ার, ছামাদ উদ্দিন ও আমিনুল হোসেন।
অতিথিবৃন্দ ছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বজলুর রহমান, আব্দুস মতিন বেলাল, লুৎফর রহমান, ফয়জুর রহমান, ছামাদ উদ্দিন, মুরাদ হোসেন, মাহি, বাবুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার দাবীর পাশাপাশি নির্বাচনে পৌর প্রশাসক তফজ্জুল হোসেনকে ‘জগ’ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য বিয়ানীবাজার পৌরবাসীর প্রতি আহ্বান জানান। সভায় উল্লেখযোগ্য বিয়ানীবাজারবাসীদের মধ্যে লাবু খান, দেলোয়ার হোসেন, শাহরুল ইসলাম, মাহমুদ হোসেন, কয়সার আহমেদ, আব্দুল সামাদ, শামসুল ইসলাম, জাভের হোসেন, আহমেদ হোসেন, আব্দুল হক, আকতার হোসেন, হাসান মালিক, মনির উদ্দিন, বেলাল উদ্দিন, লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ