Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

কংগ্রেসনাল এওয়ার্ড পেলেন বাংলাদেশী ব্যবসায়ী আনোয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: April 18, 2017 | 5:28 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে আন্তরিক সহায়তা এবং কম্যুনিটি সার্ভিসে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘কংগ্রেসনাল এওয়ার্ড ’ পেলেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন। ১৫ এপ্রিল শনিবার বাংলা নতুন বছরকে বরণের সমাবেশে আনোয়ার হোসেনকে মার্কিন কংগ্রেসের ‘কংগ্রেসনাল এওয়ার্ড’ হস্তান্তর করেন কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ। উল্লেখ্য, আমেরিকায় সবচেয়ে বেশী ভাষাভাষী আর বর্ণের মানুষ বাস করে নিউইয়র্ক সিটির কুইন্স বরোতে। তেমনি একটি এলাকার অধিবাসী হিসেবে আনোয়ার হোসেনের এ স্বীকৃতি সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

বর্ষবরণের বর্ণাঢ্য এ অনুষ্ঠান হয় জ্যামাইকায় পাবলিক স্কুল-১৩১ এর মিলনায়তনে। সম্মিলিতভাবে আয়োজক ছিল নিউ আমেরিকান উইমেন ফোরাম, নিউ আমেরিকান ডেমক্র্যাটিক ক্লাব এবং প্রেসিডেন্ট ইয়ুথ ফোরাম। এওয়ার্ড হস্তান্তরকালে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে বরো প্রেসিডেন্ট মেলিন্ডা বলেন, ‘বহুজাতিক এ সিটিতে ভাষা আর সংস্কৃতির লালন ও বিকাশের ক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখেন তাদেরকে পুরস্কৃত করা হয় অভিবাসী সমাজকে আরো উৎসাহিত করার অভিপ্রায়ে। আনোয়ার হোসেন তেমনি এক সৌভ্যবান ব্যক্তি, যাকে কংগ্রেস এ স্বীকৃতি দিলো।’

এওয়ার্ড গ্রহণের পর আনোয়ার হোসেন এ সংবাদদাতাকে বলেন, ‘পুরষ্কারের আশায় আমি কাজ করি না। প্রিয় জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকে যতটা সম্ভব চেষ্টা করছি। তবে এ পুরস্কার অবশ্যই আমাকে আরো বেশী কাজে উৎসাহিত করবে। বাংলা ভাষা ও সংস্কৃতি নতুন প্রজন্মে বিচ্ছুরণে এ পুরস্কার আরো অনেককে অনুপ্রাণীত করবে।’আনোয়ার হোসেন এর আগে বিজয় দিবসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদেও সম্মানিত করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তধারার সকল আয়োজনে তিনি পৃষ্টপোষকতার পাশাপাশি প্রবাসীদের অধিকাংশ অনুষ্ঠানেই অকৃপণভাবে সহায়তা দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV