আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান
আটলান্টিক সিটি : প্রবাস জীবনে পাসপোর্ট-ভিসা হালনাগাদ রাখা যে কতোটা প্রয়োজনীয় তা ভুক্তভোগী মাএই ভালোভাবে ওয়াকেবহাল। বিশেষ করে যে কোনও জরুরি প্রয়োজনে তা যে কতো গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।এসংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে ভিনরাজ্যে অবস্থিত কনস্যুলেট বা মিশনগুলোতে দৌড়ঝাঁপ করা ও হ্যাপার ব্যাপার। আর এসব সেবা গ্রহনের সুযোগ যদি ‘বাড়ির কাছে আরশী নগর’ এ পাওয়া যায় তাহলে তো তা সোনায় সোহাগা। গত ১৮, ১৯ এপ্রিল মঙ্গলবার, বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির মিঃ ষ্টিক রেস্টুরেন্টে নিউইয়র্ক এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এর সহযোগীতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়। বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক এর ডেপুটি কনসাল জেনারেল মোঃ শাহেদুল ইসলাম এর নেতৃত্বে কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মোঃ শামীম আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা খাদিজা বেগম, পারসোনাল অফিসার কবির হোসাইন, অফিস সহকারী আবু জাফর এই সেবা প্রদান করেন। ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশীরা সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহন, পাসপোর্ট নবায়ন, ভিসা নবায়ন, নো ভিসা রিকোয়ার সীল মারা সহ বিভিন্ন সেবা গ্রহনের সুযোগ পান। নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রবাসী বাংলাদেশীরা ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহনের নিমিওে মিঃ ষ্টিক রেস্টুরেন্টে সমবেত হতে থাকে। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সুযোগ্য কর্মকর্তাদের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশীরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহন করে যারপরনাই খুশি হন। প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির এই ধরনের মহতী আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবা প্রদান কার্যক্রম যথাযথভাবে সুসম্পন্ন হওয়ায় সংগঠনের সভাপতি সুলতান সেলিম ও সাধারন সম্পাদক শহীদ খান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর