Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বাংলা লোকসংগীত ও উচ্চাঙ্গ সংগীতের প্রবাদ পুরুষ পন্ডিত রামকানাই দাশের ৮২তম জন্মদিন পালনের ব্যাপক কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: April 20, 2017 | 12:34 AM

নিউইয়র্ক : বাংলা লোকসংগীত এবং উচ্চাঙ্গ সংগীতের প্রবাদ পুরুষ, একুশে পুরস্কার প্রাপ্ত পন্ডিত রামকানাই দাশের ৮২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ এবং প্রবাসে নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে। সংগীত পরিষদ নিউইয়র্ক পন্ডিতজীর জন্মসিন পালন করবে বিশেষ ‘রামকানাই গীতি’  প্রশিক্ষন কর্মশালা আয়োজন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে। ৫ মে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বিশেষ সংগীত কর্মশালা সংগীত পরিষদের জ্যাকসন হাইটসে অবস্থিত কার্যালয়ে অনুষ্ঠিত হবে। পরদিন ৬ মে শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যে পর্যন্ত আয়োজিত হবে জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিষদের ছাত্রছাত্রী ছাড়াও প্রবাসের অনেক বিশিষ্ট সংগীত শিল্পী এতে যোগ দেবেন এনং পন্ডিত রামকানাই দাশের লেখা এবং সুরে অসাধারন সব রামকানাই গীতি পরিবেশন করবেন বলে আশা করা হচ্ছে। সবার জন্যে উন্মুক্ত সংগীত প্রশিক্ষন যে সব বিষয়ে শেখানো হবে তার ভেতর থাকবে –বেহালা বাদনের নিয়ম কানুন, বিকেল ৩টা থেকে ৪টা, কণ্ঠসাধনের নিয়ম কানুন, বিকেল ৪টা থেকে ৫টা এবং রামকানাই গীতি প্রশিক্ষন বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা পর্যন্ত।  প্রশিক্ষন দেবেন সংগীত পরিষদের প্রেসিডেন্ট ও বিশিষ্ট সংগীত শিল্পী কাবেরী দাশ এবং পন্ডিত রামকানাই দাশের দুই কৃতি দৌহিত্রী পারমিয়া মুমু ও শ্রুতিকনা। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন রোখসান আরা, শিরিন রহমান ও তাহরিনা পারভীন প্রীতি। পন্ডিত রামকানাই দাশের জন্ম উৎসবের অনুষ্ঠানমালায় সবাইকে সাদর আমন্ত্রন জানানো হয়েছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ