Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বাংলা বর্ষবরণ

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: April 20, 2017 | 12:51 AM

নিউইয়র্ক: ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা’, বাঙালির চির আপন এই সুরকথনকে শ্লোগান করে নিউইয়র্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা) উদ্যাপন করেছে বাঙালির প্রাণের উৎসব পয়েলা বৈশাখ ১৪২৪। গত ১৬ এপ্রিল রবিবার লং আইল্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি ছাড়াও, আশপাশের শহর থেকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পরিবার পরিজন নিয়ে এ অনুষ্ঠানে ছুটে আসেন শেকড়ের টানে। এ যেন ব্যস্ত প্রবাস বেলায় একদিনের জন্য ফিরে পাওয়া স্মৃতিময় রঙিন ক্যাম্পাস জীবনে। বৈশাখের উচ্ছ্বাসে এলামনাইদের হয়ে ওঠে প্রাণের মিলন উৎসবে। অনুষ্ঠান জুনায়ার সভাপতি মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জুয়ানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জুয়ানার সাবেক সভাপতি রানা রায়হান, সাবেক সভাপতি মোজাম্মেল হক দুলাল, সাবেক সভাপতি নাহিদ রায়হান লিখন, সাবেক সাধারণ সম্পাদক নূরজাহান বেগম মেঘনা, সাবেক সাধারণ সম্পাদক নূর এম মিয়াজী কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাবির প্রথম ব্যাচের ছাত্র একরামুল করিম, সংগঠনের সহ-সভাপতি রিয়াজুল কাদের জহির, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ আল জুনায়েদ জাফরী, সাংগঠনিক সম্পাদক মেহেরুন নাহার মাজেদা, প্রচার সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক, আব্দুল করিম মো: শওকত হোসেন ভূইয়াঁ, আব্দুল মালেক, মো: মাজহারুল ইসলাম মিরন,জোয়েব হাসান ন্যাট, হাসনা হেনা বুলি, সাবিনা ইয়াসমিন বেবী, মালিয়া আহমেদ মিথুন, আলী আহমেদ, সাব্বির আহমেদ, চম্পা, দাউদ ভূইঁয়া, জহিরুর ইসলাম, সুলতান মাহমুদ, আতিকুর রহমান, ফেরদৌসি আক্তার, আবু তাহের ফিরোজ, ইজাজ আহমেদ, মনির হোসেন সহ আরো অনেকে।

এলামনাইরা স্বপরিবারে দুপুর ২টা থেকে রকমারী খাবারসহ অনুষ্ঠান স্থলে আসতে থাকে। খাবারের পরই শুরু হয় আলোচনা সভা। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক ফিরোজার রহমান। এরপর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাণ ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান একটানা রাত ১০টা পর্যন্ত চলে। গানের ফাঁকে ছিল বাঙ্গালী ঐতিহ্যের হরেক রকম খাবার। যা উপস্থিত সকলে তৃপ্তিসহকারে গ্রহন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জাবি এলামনাই সাবিনা ইয়াসমিন বেবী, নূর এম মিয়াজী কালাম, এ প্রজন্মের শিল্পী চেল্সী, অতিথি শিল্পী জামাল মাহমুদ ও তার সহধর্মিনী সোহানী মাহমুদ, বাপ্পি সোম, মমতাজ মিনু (মিনু ভাবী), দিলরুবা আবেদীন, সুকুমার ঘোষ, ইশরাত জাহান ঐশী। দেশীয় ঘরানার খাবার সহযোগে নৈশভোজ শেষে আগত অতিথিরা সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ” গান এবং সভাপতি মো: মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV