Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র নেত্রকোনা জেলা সমিতি’র বাংলা বর্ষবরণ ও গুণীজন সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: April 20, 2017 | 8:28 AM

নিউইয়র্ক : বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়ে গেলো যুক্তরাষ্ট্র প্রবাসী নেত্রকোনা জেলাবাসীদের সংগঠন যুক্তরাষ্ট্র নেত্রকোনা জেলা সমিতির   নববর্ষ ১৪২৪ বরণ ও গুণীজন সংবর্ধনা। গত ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এই আয়োজন পরিণত হয়েছিল প্রবাসী নেত্রকোনা জেলাবাসীদের মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান। ছোট শিশুদের সঙ্গে নিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জলনে মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন চৌধুরী। এ সময় বাংলাদেশের ঐতিহ্যবাহী বাতাসা ও কদমা দিয়ে সকলকে মিষ্টিমুখ করানো হয়। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত। সমিতির প্রধান উপদেষ্টা বিদু্যুৎ সরকার, উপদেষ্টা পরিমল সাহা, প্রমোদ রঞ্জন সরকার, বিজন তালুকদার, আবু ইসলাম খান বিটু, বিধান বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মিঠু, বিজয় দত্ত, আমিরুল ইসলাম কামাল, অজয় সরকার এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব আজিজুল হক জুয়েল, যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান খান পাভেল, আহ্বায়ক খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার সম্পাদক রনি সরকার, সমাজ কল্যাণ সম্পাদক সারোয়ার কামাল, দপ্তন সম্পাদক কায়সার হামিদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায়, যুগ্ম সম্পাদক জহিরুল আলম রানা, সহ সভাপতি আতিকুর রহমান খান মামুন। সমিতির সাংস্কৃতিক সম্পাদিকা তাহরিনা পারভীন প্রীতির গ্রন্থনা ও উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় কন্ঠশিল্পী শাহ মাহবুব, সোনিয়া সুইটি ও বৃষ্টি দত্ত। আরো সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী অধরা, অভিজিত রাজ ও শারদ রায়। সমবেত সংগীত পরিবেশন করেন সমিতির মহিলার সদস্যবৃন্দ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শওকত খানের পরিবেশনায় মনোমুগ্ধকর যাদু।

এবারে আয়োজনে নেত্রকোনা চারজন কৃতি সন্তান প্রবীণ শিক্ষাবিদ রঞ্জিত কুমার রায়, ডাঃ নুরুল ইসলাম তালুকদার, ডাঃ প্রণয় রায় খোকন ও সাবেক কৃতি ফুটবলার ও ফিফা রেফারি নুর আহমেদ সারোয়ারকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সমিতির উপদেষ্টাবৃন্দ। শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় সমিতির সাবেক সভাপতি আবু ইসলাম খান বিটু ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠুকে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সহ সভাপতি ইন্দ্রজিৎ সিংহ গোপাল সমিতির কার্যকরী কমিটিকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন।

শেষে সমিতির সাধারণ সম্পাদক আসলাম আহমাদ খান ও সভাপতি সুভাষ তালুকদার সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী ৯ জুলাই লং আইল্যান্ডের বেলমন্ট স্টেট লেক পার্কে অনুষ্ঠিতব্য বার্ষিক বনভোজনে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV