Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বাংলাদেশ কমিউনিটির সাথে পুলিশ প্রশাসনের মত বিনিময় : পুলিশের টহল বাড়ানো, নজরদারি জোরদার, প্রতিবেশীদের নিয়ে ভিজিল্যান্স টিম গঠনসহ বিভিন্ন দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: April 20, 2017 | 8:51 AM

নিউজারসি : নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আটলান্টিক সিটি পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯শে এপ্রিল বুধবার রাত আট ঘটিকায় আটলান্টিক সিটির বেংগল ক্লাবের উদ্যোগে স্থানীয় মি. স্টিক রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক অনেক প্রবাসী বাংলাদেশিদের বসত-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে । এ কারণে তাঁরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের মন থেকে ভয়-ভীতি ও শঙ্কা দূর করে তাদের মনোজগতে আস্থার বীজ বপনের লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এই মতবিনিময় সভায় আটলান্টিক সিটি মেয়রের চীফ অব ষ্টাফ ক্রিস ফিলিসিও, আটলান্টিক সিটির ডেপুটি পুলিশ প্রধান ও পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ কমিউনিটির পক্ষে কমিউনিটির নেতৃবৃন্দসহ গণ্যমান্যরা সভায় উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যক্তিত্ব সোহেল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতে বেঙ্গল ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস শুভেচ্ছা বক্তব্য রাখেন। আটলান্টিক সিটির পুলিশ প্রশাসনের পক্ষে ডেপুটি পুলিশ প্রধান, পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় আটলান্টিক সিটির পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত চৌকস পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার ও কায়সার আহমদ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা তাদের বক্তৃতায় পুলিশের টহল বাড়ানো, ক্রাইম জোনে পুলিশের ছদ্মবেশী নজরদারি জোরদার করা, প্রতিবেশীদের নিয়ে ভিজিল্যান্স টিম গঠনসহ বিভিন্ন দাবি-দাওয়ার কথা বলেন। প্রত্যুত্তরে ডেপুটি পুলিশ প্রধান ও অন্যান্য কর্মকর্তারা তাদের বক্তব্যে অপরাধীদের গ্রেপ্তারসহ পুলিশ প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা সভায় তুলে ধরেন। তা ছাড়া তাঁরা সভার বিভিন্ন সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নেরও আশ্বাস দেন।

এই মতবিনিময় সভায় সম্প্রতি নিজের ট্যাক্সি ক্যাবে কুড়িয়ে পাওয়া এিশ হাজার ডলার প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য নিদর্শন প্রদর্শন করায় প্রবাসী বাংলাদেশী শান্তনু সেনকে সম্বর্ধিত করা হয়। তাঁকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্বর্ধিত করেন ক্রিস ফিলিসিও ও আটলান্টিক সিটির ডেপুটি পুলিশ প্রধান । মতবিনিময় সভায় পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের মন থেকে শঙ্কা ও ভীতি কিছুটা দূর হয়েছে বলে উপস্থিত সুধীজন মনে করেন। বেঙ্গল ক্লাবের এই ধরনের প্রয়াসকে কমিউনিটির সর্বস্তরের লোকজন সাধুবাদ জানিয়েছেন। মতবিনিময় সভা সফল করার জন্য বেঙ্গল ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ