উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটি অভিষিক্ত
নিউইয়র্ক : অভিষিক্ত হলেন উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইনকের কার্যকরী কমিটির নবনির্বাচিত সদস্যরা। সংগঠনের ঐক্যকে সুদৃঢ় ও দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হলেন তারা উৎসবমুখর পরিবেশে। ১৭ এপ্রিল গুলশান টেরেসের সুবিশাল মিলনায়তনে উপস্থিত হয়েছিলেন উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী উল্লাপাড়াবাসী। ছোট-বড়দের কলকাকলীতে মুখর ছিল সিরাজগঞ্জ জেলার আঞ্চলিক এ সংগঠনের অভিষেক অনুষ্ঠান। মোট ৬ পর্বে অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয়েছিল সাংস্কৃতিক সম্পাদক মো. মসিতুল্লাহ মাসুমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে। মঞ্চে অতিথিদের আহ্বান জানান নবনির্বাচিত সভাপতি রাকিবুজ্জামান খান তনু। প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার এইচ এম সহিদের সভাপতিত্বে মঞ্চে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ ড. আবু সুফিয়ান খন্দকার, গেস্ট অব অনার ছিলেন ডা. আব্দুল লতিফ, আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হুসনে আরা, প্রবাসের প্রিয় পত্রিকা ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান, বগুড়ার জেলা সমিতির সভাপতি ফানসু মল, পাবনা সমিতির সভাপতি ওয়াজেদ এ খান বাচ্চু, নির্বাচন কমিশনার মনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, জাহাঙ্গির নগর ভার্সিটি এলামনাই এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি কবির কিরণ। শহীদদের মাগফিরাত কামনায় ১ মিনিটের নীরবতা, জাতীয় সঙ্গীতের পর মনোয়ারুল ইসলামের পরিচালনায় শুরু হয় শপথ গ্রহণের পর্ব। প্রধান নির্বাচন কমিশনার এইচ এম সহিদ শপথ বাক্য পাঠ করানোর আগে একে একে মঞ্চে আহ্বান করেন নির্বাচিত কমিটির সদস্যদের। শপথের পর প্রধান নির্বাচন কমিশনার সবার হাতে তুলে দেন সনদপত্র। সভাপতি রাকিবুজ্জামান খান তনুর সভাপতিত্বে অতিথিদের বক্তব্য পর্বের আগে কবিতা আবৃত্তি করেন ঢাকা থেকে আগত কবিতা আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকা মুল্লা। বক্তব্য পর্বের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় উল্লাপাড়া সোসাইটির জমজমাট এ আয়োজনের। নির্বাহী কমিটির কর্মকর্তারা হলেনঃ সভাপতি রকিবুজ্জামান খান তনু, সিঃ সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি মোঃ মোতাহার হোসেন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ শাফিউল আলম, সহ সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ এলাহী তালুকদার, ক্রীড়া সম্পাদক মোখলেছুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মসিতুল্লাহ মাসুম, সহ সাংস্কৃতিক সম্পাদক প্রাণ প্রতীম সাহা, মহিলা সম্পাদক মোসাঃ তানিয়া সুলতানা (অঞ্জিলা), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আল আমিন, দপ্তর সম্পাদক মোঃ নুরুনবী পলাশ, সহ দপ্তর সম্পাদক কামরুজ্জামান লাবু, প্রচার সম্পাদক শাহীন মাহমুদ, সহ প্রচার সম্পাদক ফিরোজ আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামন, কার্যকরী সদস্য মোঃ আঃ খালেক, কার্যকরী সদস্য মীর আমজাদ হোসেন, কার্যকরী সদস্য মোঃ মমিনুর রহমান, কার্যকরী সদস্য স্বাগতম চৌধুরী, কার্যকরী সদস্য মো ইবনে জুবায়ের।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ