আরাফা ইসলামিক সেন্টার এবং মসজিদ কমপ্লেক্সের নির্মান কাজ শুরু ৫ মে
নিউইয়র্ক : আরাফা ইসলামিক সেন্টার এবং মসজিদ কমপ্লেক্সের নির্মান কাজ আগামী ৫ই মে শুরু হচ্ছে। এ উপলক্ষে ২৯ এপ্রিল শনিবার আয়োজন করা হয়েছে নির্মান প্রকল্পের ফান্ড রেইজিং ডিনার। জ্যামাইকার ৮৮-৪৯ ১৭৯ পেলেইসে নির্মান হচ্ছে সাড়ে ৫ মিলিয়ন ডলার ব্যয় বাজেট এর নিউইয়র্ক সিটির অন্যতম বৃহৎ অত্যাধুনিক সুদৃশ্য এই মসজিদ কমপ্লেক্স। ৮ হাজার ৭শ স্কয়ার ফিট জমির উপর ৫তলা বিশিস্ট কমপ্লেক্স এর প্রথম ধাপের ৩লার নির্মান কাজকে সামনে রেখে আয়োজিত ফান্ড রেইজিং ডিনারের প্রধান অতিথি আমির খান, বিশেষ অতিথি ড. মোহাম্মদ ওয়াহিদুর রহমান, নাজি আলমনতাসির। স্পীকার হিসেবে থাকবেন মুফতি ফারহান, মাওলানা মোহাম্মদ মুকিত, মাওলানা শুয়াইব শেখ। মসজিদের তহবিলে উল্লেখ করার মত অর্থ রয়েছে। নির্মান কাজ শেষ করার জন্য আরো অর্থ প্রয়োজন। প্রয়োজন আর্থিক সহায়তার। মহৎ উদ্যেগে শরীক হওয়ার জন্য আরাফা ইসলামিক সেন্টার কর্তপক্ষ বিশেষ ফান্ড রেইজিং ডিনারে সপরিবারে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন মসজিদের নির্মান কাজ শেষ হলে এটি হবে ইতিহাসের পাতায় অনন্য সংযোজন, ঐতিহ্যের প্রতীক এছাড়া মুসলিম সভ্যতা আর আধুনিকতার নিদর্শন। এর মাধ্যমে মুসলিম কমিউনিটিতে নতুন একদিগন্তের সূচনা হবে। মসজিদকে কেন্দ্র করে মুসলিম আবাসনসহ আর্থিক এবং সামাজিক সমৃদ্ধি ঘটবে। বহুমাত্রিক কাম্য পরিবর্তনের ফলে আশপাশ এলাকায় মুসলিম বান্ধব একটি পরিবেশ সৃস্টি হবে বলে আশা করছেন তারা।
আমেরিকা জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন অনেক মসজিদ। এসব মসজিদ মুসলমানদের জন্য এবাদাতের, আনন্দের এবং প্রেরনার । সর্বোপরী মসজিদের পরিবেশ মুসলমানদের মনে এনে দেয় অন্যরকম এক প্রশান্তি। । এছাড়া ধর্মীয় চর্চাকে অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যত মুসলিম প্রজন্মের জন্য প্রেরনাসহ ইসলামী মূল্যবোধ সৃস্টি আর উৎসাহের উপাদান। এছাড়া মসজিদকে কেন্দ্রকরে মুসলমানদের আবাস বৃদ্বির নজির রয়েছে আমেরিকার বিভিন্ন জনপদে। এক পরিসংখ্যানে জানা যায় ৪০টি মসজিদ রয়েছে শুধু জামাইকা এলাকায়।এই ধারাবাহিকতায় জামাইকায় উদ্যেগ নেয়া হয়েছে ৫তলা বিশিস্ট দৃস্টিনন্দন একটি মসজিদ নির্মানের। এতে ব্যয় হবে সাড়ে ৫মিলিয়ন ডলার, এমন তথ্য দিয়ে মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তারা বলেন কোন ব্যতিক্রম না হলে ৫ই মে শুরু হবে গ্রউন্ডব্রেকিং বা নির্মান কাজ। নির্মান কাজ শেষ হতে দু বছর সময় লাগবে বলে ধারনা করছেন তারা। দু দফায় নির্মান কাজ সম্পন্ন করা হবে, প্রথম দফায় প্রথম, দ্বিতীয়তলা এবং তৃতীয় তলার কাজ শেষ হবে। মসজিদটির পুরো নাম হবে আরফা ইসলামিক সেন্টার। সংশ্লিস্টরা আশা করছেন এই মসজিদ হবে আমেরিকার মসজিদের ইতিহাসে নিজস্ব জমিতে ধর্মীয় স্থাপনা প্রতিষ্টায় সফলতার নতুন গল্প।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ