জননন্দিত লেখক হুমায়ুন আহমেদ স্মরণে নিউইয়র্কে লোক সঙ্গীত সম্মেলন, উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা
নিউইয়র্ক : আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন ২০১৭ উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা গত ১লা এপ্রিল শনিবার সন্ধ্যায় সম্মেলন কমিটির অস্থায়ী কার্যালয় জ্যাকসন হাইট্স এ অনুষ্ঠিত হয়। কণ্ঠশিল্পী ও কমিটির প্রচার সেলের চেয়ারম্যান বাবলী হক এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জয়েন্ট কনভেনার জাপানেতা আবু তালেব চৌধুরী চান্দু। লোক সঙ্গীত সম্মেলনের এবারে আমন্ত্রিত প্রধান শিল্পী বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী প্রস্তুতি সভায় উপস্থিত থেকে সম্মেলনের সাফল্য কামনা করেন এবং হুমায়ুন আহমেদ এর লোক সংস্কৃতি বিষয়ক কিছু স্মৃতিময় কর্মকান্ড আলোকপাত করেন। সম্মেলনের অগ্রগতি নিয়ে সভায় মতামত তুলে ধরেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক ড. মাহবুব হোসেন, কবি ও সাংবাদিক সালেম সুলেরী, কবি কলামিষ্ট এবিএম সালেহউদ্দীন, সংগঠক মোহাম্মদ এ খালেক, সংগঠক হাজী আব্দুর রহমান, কণ্ঠশিল্পী শাহনাজ বেগম, নারীনেত্রী রোকশানা বেগম, সাংস্কৃতিক কর্মী হেলেন আহমেদ, কণ্ঠশিল্পী সুজিতা সরকার, বংশিবাদক হারুন রশিদ, সংগঠক নুর ইসলাম বর্ষন। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সম্মেলন উদ্যাপন কমিটির কনভেনার এম.আমিনউল্লাহ, কো কনভেনার বিশিষ্ট সংগঠক ফাহাদ সোলায়মান, কণ্ঠশিল্পী সেলিম ইব্রাহিম, ডাঃ নার্গিস রহমান প্রমুখ।
প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদ স্মরণে লোক সম্মেলনের অগ্রগতি নিয়ে উপস্থিত বক্তাগণ সন্তোষ প্রকাশ করেন। সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় লেখা পাঠানোর লক্ষ্যে প্রবাসী লেখকদের কাছে লেখা আহ্বান করেছেন স্মরণিকা সম্পাদক এবিএম সালেহউদ্দীন। সভাপতির বক্তব্যে আবু তালেব চৌধুরী চান্দু সম্মেলন সফলতায় সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মেলনের প্রধান শিল্পী সেলিম চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে গত বৎসরের প্রকাশিত স্মরণিকা শিল্পীকে উপহার দেন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর