নিউইয়র্কে সায়মন ইন্ডিয়ান প্যালেস বৈশাখী উৎসব উদযাপন
আব্দুল হামিদ, নিউইযর্ক : সায়মন ইন্ডিয়ান প্যালেসের ব্যানারে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হলো বর্ণিল বৈশাখী উৎসব। স্থানীয় সময় ২২ এপ্রিল শনিবার বিকেল থেকে রাত দশটা অবধি বর্ণাঢ্য এ বৈশাখী উৎসবে ছিল
উপচেপড়া প্রবাসীদের ঢল। বৃস্টি উপেক্ষা করে প্রবাসী বাঙ্গালীদের এ আয়োজনে অংশগ্রহন যেন জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা হয়ে উঠে একখন্ড ছোট্ট বাংলাদেশে। মোশারাফ হোসেনের সঞ্চালনায় উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সায়মন ইন্ডিয়ান প্যালেসের স্বত্বাধিকারী নূরুল আমিন বাবু, ফাহাদ সোলায়মান, মনসুর এ চৌধুরী, মোহাম্মদ কামরুজ্জামান, আবুল ফজল দিদার, সাঈদ এম মান্নান, রাশেদ আহম্মেদ প্রমুখ। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন কৃষ্ণা তিথী, শাহ মাহবুব, রানু নেওয়াজ, মাটি ব্যান্ড, নাজিয়া সহ দেশ ও প্রবাসের শিল্পীরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল আগত দর্শক শ্রোতাদের ফ্রি পান্থা ইলিশ ভোজন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion