নিউইয়র্কে ভবনে আগুন : চার শিশুসহ নিহত ৫
নিউইয়র্ক : নিউইয়র্কে একটি ভবনে অগ্নিকা-ের ঘটনায় নিহত হয়েছে চার শিশুসহ পাঁচজন। স্থানীয় সময় রোববার দুপুরে শহরের কুইন্স পৌর আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেন, ওই এলাকা দিয়ে যাবার সময় এক গাড়িচালক ওই বাড়ির ভেতরে আগুন দেখতে পান। তখন আগুনের শিখা দোতলার ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। দুপুর আড়াইটার দিকে ওই চালক দমকল বিভাগে ফোন দিয়ে ঘটনার কথা জানান। চার মিনিটের মধ্যেই আমাদের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়, কিন্তু ততক্ষণে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। এরপরও আগুন আয়ত্তে আনতে দমকল কর্মীদের প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
পুলিশ জানিয়েছে, দু’বাড়ির মাঝখানের সরু গলিতে একটি গাড়ি রাখার পর সেটিতেও আগুন ধরে যায়। পরে সেখান থেকে ওই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
ওই বাড়ির ভূগর্ভস্থ কক্ষে বাস করতেন এল লয়েড টেইলর নামে এক ব্যক্তি। তিনি জানান, ধোঁয়ার গন্ধ নাকে আসার পর তিনি দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। কিন্তু যখন তিনি অগ্নিকা-ের বিষয়টি বুঝতে পারলেন তখন আর বাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারের মতো অবস্থা ছিল না।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ