ভূয়া খবর ঠেকাতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উদ্যোগের পর এবার আসছে উইকিপিডিয়ার ‘উইকিট্রিবিউন’
পরাগ মাঝি : বর্তমান বিশ্বের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ফেক নিউজ বা ভূয়া খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেক নিউজ নির্বাচনী ফলাফলেও প্রভাব রেখেছে বলে অনেকের ধারণা। তবে, ফেক নিউজ ঠেকাতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উদ্যোগের পর এবার এ নিয়ে সরব হয়েছে উইকিপিডিয়া। অনুসন্ধান ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জিমি ওয়ালেস নতুন একটি নিউজ প্লাটফর্ম দাঁড় করানোর প্রচেষ্ঠা হিসেবে উইকিট্রিবিউনের নাম ঘোষণা করেছেন। কোন সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে সঠিক তথ্য দেবে উইকিট্রিবিউন।
উইকিট্রিবিউন বিষয়ে উইকিপিডিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, আপনার পাঠ করা সত্য বিষয়গুলোর স্থানীয় এবং বৈশ্বিক দুই ক্ষেত্রেই একটি বাস্তব প্রভাব রয়েছে।’
উইকিট্রিবিউনে যেসব খবর প্রকাশিত হবে সেগুলো পেশাদার সাংবাদিকরাই লিখবেন। এছাড়াও ইন্টারনেট ব্যবহারকারীরাও এসব খবরের পুন:সংযোজন ও সংশোধন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। একটি স্বেচ্ছাসেবক দল এই প্রক্রিয়ায় সহযোগীতা করবে।
উইকিট্রিবিউন জানিয়েছে, সংবাদ সূত্রের দিক থেকে এটি হবে স্বচ্ছ। ভিডিও এবং অডিও সহ যেকোন সাক্ষাতকারকে সম্পূর্নরূপে প্রতিলিখন করা হবে।
ওয়ালেস বলেন, ‘এটি হবে পেশাদার, সাংবাদিকতার মান বজায় রাখা হবে এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা উইকি টিম যারা সংবাদের বিশুদ্ধতা নিয়ে কাজ করছে তাদের কাছ থেকে মৌলিক ধারণা নিয়ে এটিকে আরও সমৃদ্ধ করে গড়ে তোলা হবে।’
ওয়ালেস জানান, বিজ্ঞাপন এবং গ্রাহক বাড়ানোর চেয়ে, পোর্টালটির সমর্থকরাই এর অর্থায়ন করবে। এছাড়া উইকিট্রিবিউন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক নিউজ বা ভূয়া খবর চিহ্নিত করে এর বিস্তৃতি রোধ করতেও সচেষ্ট হবে এবং সংবাদের নাড়ি নক্ষত্রের অনুসন্ধান চালাবে।
তবে, অনেকেই বলছে উইকিপিডিয়া নিজেই ভুল তথ্যের ঝামেলায় ভোগছে। এই ইন্টারনেট এনসাইক্লোপিডিয়ায় প্রতি সেকেন্ডে গড়ে ১০টি ভুল তথ্য সংযোজন করা হয়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে এসব তথ্য যাচাই বাছাইয়ে একটি ইন্টারনেট পুলিশ বাহিনী গঠন করেছে সাইটটি। সিএনএন/আমাদের সময়.কম
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল