নিউইয়র্কের কুইন্স প্যালেসে ২রা মে বঙ্গবন্ধু নাটক
নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ঐতিহাসিক নাটক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ মঞ্চস্থ হবে আগামী ২রা মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উডসাইডস্থ কুইন্স প্যালেসে (৩৭-১১, ৫৭ ষ্ট্রিট)। বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি আয়োজিত ১২তম আন্তর্জাতিক সেমিনার ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ এর অনুষ্ঠানে অন্যতম আকর্ষন এ নাটকটি। কম্যুনিটির পরিচিত মুখ খান শওকত এর রচনা ও পরিচালনায় মঞ্চস্থ হবে এনাটক। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী-লীগের কেন্দ্রিয় নেতা, বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগের সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। এতে বঙ্গবন্ধু চরীত্রে রূপদান করবেন: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি,
বেগম মুজিব চরীত্রে ডা: নার্গিস রহমান, শেখ হাসিনা চরিত্রে শাহানাজ বেগম, জিয়াউর রহমান চরিত্রে মো: ওমর ফারুক ধ্রুব, আ: মান্নান চরিত্রে তপন কুমার রায় এবং মোশতাক আহমেদ চরিত্রে প্রদীপ মালাকার অভিনয় করেন। নেপথ্যে ধারা বর্ননা করবেন: সৈয়দ ফরিদুর রেজা তন্ময়, ইফফাত জাহান তরু এবং এলিজা। নাটকটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গবন্ধু থিয়েটারের নেতৃবৃন্দ। আগ্রহীদেরকে (৯১৭)-৮৩৪-৮৫৬৬ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ