অ্যাসাল’র জর্জিয়া চ্যাপটার গঠিত : সভাপতি আলী, ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান ড: রশিদ
জর্জিয়া : দ: এশিয়ার ৮ দেশীয় প্রবাসীদের সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার (অ্যাসাল) এর জর্জিয়া চ্যাপ্টার গঠিত হয়েছে। গত ৯ বছর যাবৎ প্রশংসনীয়ভাবে দায়িত্ব পালন করে অ্যাসাল সংগঠনটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের প্রবাসীদের অধিকার এবং স্থানীয় কম্যুনিটির অধিকার বিষয়ে মূলধারার নেতৃবৃন্দের কাছে প্রশংসিত হয়েছে। গত ১৪ই এপ্রিল শুক্রবার এই সংগঠনের জর্জিয়া চ্যাপ্টার গঠিত হয়। মো: আলী হোসেনকে সভাপতি এবং ড: রশিদ মালিককে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান রেখে ৩১ সদস্য-বিশিষ্ট একটি কমিটি ও গঠিত হয়। ঐ দিনই আসাল জর্জিয়া চ্যাপ্টারের উদ্যোগে জর্জিয়া থেকে কংগ্রেস নির্বাচনে প্রার্থী তরুন নেতা জন এ্যাসোফ (৩০) এর সমর্থনে আটলান্টায় একটি বিশেষ সমাবেশ এর আয়োজন করা হয়। গত ৩৮ বছর যাবৎ কংগ্রেসের এই আসনটি রিপাবলিকানদের দখলে আছে। এলাকাবাসী নতুন নেতৃত্ব চায়। এমতাবস্থায় জন এ্যাসোফ এর বিজয়ের জন যথেষ্ট সম্ভাবনা সৃষ্টি হয়েছে। মি: এ্যাসোফ তার বক্তব্যে বলেন ‘আমি অনেক সংগঠনের এনডোর্ফমেন্ট পেয়েছি কিন্তু আসাল এর এনডোর্সমেন্ট আমার জন্যে খুবই আনন্দের, কারন এই প্রথম এশিয়ানদের সমর্থন পেলাম।
আমি সকল সম্প্রদায়ের জন্য কাজ করতে চাই’। গত ১৮ই এপ্রিলে প্রার্থী নির্বাচনে অংশগ্রহনকারী ১৭জন প্রার্থীকে পেছনে ফেলে ৪৮% ভোট পেয়ে এগিয়ে আছেন জন এ্যাসোফ। আগমী ৬ই জুন রান-অফ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে মাত্র ২ জন প্রার্থী থাকবেন। ডেমোক্রাট দলের জন এ্যাসোফ (প্রাপ্ত ভোট ৪৮%) এবং রিপাবলিকান দলের ক্যারেন হান্ডেল (প্রাপ্ত ভোট ১৯%) উক্ত নির্বাচনে জন এ্যাসোফকে বিজয়ী করানোর জন্য আসাল আন্তরীকভাবে কাজ করছে। এবিষয়ে আসাল প্রতিষ্ঠাতা মাস মিসবাহউদ্দীন নিয়মিতভাবে জর্জিয়াতে আসা-যাওয়া এবং সকলকে উৎসাহিত করছেন। আগামী ১৪ই মে রোববার নিউইয়র্কের জ্যামাইকাতে (স্মার্ট একাডেমী, ১৬৫-২৩, হিলসাইড এভিন্যু, ২য় তলা, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩২, সন্ধ্যা ৭টায়) আসাল এর কুইন্স চ্যাপ্টারের মাসিক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহীদেরকে ৯১৭-৮৩৪- ৮৫৬৬, ৭১৮-৫৭৭-৮৬৬৫ এবং ৯১৭-৫৫৮-০৯৬৬ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ