আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ৭ মে
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের বসবাসরত বাংলাদেশী আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক আগামী ৭ মে সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের এলমহার্স্টের লাগোর্ডিয়া প্লাজা হোটেলে অনুষ্ঠিত হবে। অভিষেক অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ থেকে বেশকয়েকজন স্বনামধন্য ব্যক্তি অতিথি হিসাবে যোগ দেবেন। এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সহ-সভাপতি মীর-ই ওয়াজিদ শিবলী এবং সদস্য সচিব মিজানুর রহমান জানান, অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে অভিষেক উদযাপন কমিটি। তারা জানান, অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথির জন্য। প্রেসক্লাবের সদস্যদের প্রেসক্লাব কার্যালয় থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর