নিউইয়র্ক টাইমস : প্রেসিডেন্ট ট্রাম্পের কর পরিকল্পনায় কোষাগারের ট্রিলিয়ন ডলার যাবে ধনীদের পকেটে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংস্কার পরিকল্পনার আওতায় দেশটির রাষ্ট্রীয় কোষাগার থেকে কয়েক ট্রিলিয়ন ডলার যাবে ধনীদের হাতে। ব্যক্তিগত ও ব্যবসায়ীদের কর মওকুফ এবং দেশটির সাশ্রয়ী স্বাস্থ্যসেবা খাতে বাড়তি কর আরোপের ফলে এ ঘটনা ঘটবে। শুক্রবার মার্কিন দৈনিক পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস খবরটি গুরুত্বপূর্ণ শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।
বুধবার ডোনাল্ড ট্রাম্প নতুন কর পরিকল্পনা ঘোষণা করেন। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, এ পরিকল্পনায় সুফল পাবে মূলত উচ্চ আয়কারী ও ধনী ব্যবসায়ীরা। কারণ এই পরিকল্পনায় বড় একটি ফাঁক রয়েছে।
ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আইনের অধ্যাপক এডওয়ার্ড ডি. ক্লেইনবার্ড বলেন, নতুন পরিকল্পনায় স্পষ্টভাবে সুফল পাবেন ধনীরা।
আর অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট-এ বড় ধরনের বিনিয়োগকারীদের ওপর ৩ দশমিক ৮ শতাংশ কর আরোপের ফলে নিম্ন আয়ের আমেরিকানদের স্বাস্থ্যসেবায় প্রভাব ফেলবে।
ট্রাম্পের এই কর পরিকল্পনার বিস্তারিত এখনও জানা যায়নি। হোয়াইট হাউসের পক্ষ থেকে অর্থের প্রাক্কলন এখনও করা হয়নি। ফলে জানা যাচ্ছে না, ঠিক কিভাবে এই কর পরিকল্পনা বাস্তবায়ন হবে।
ট্রাম্পের কর পরিকল্পনা বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা জানান, এস্টেট কর ও নূন্যতম কর আরোপের ঘটনাটি ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচনি প্রচারণায় তিনি সাধারণ মার্কিন নারী ও পুরুষদের কথা বলতেন, তাদের স্বার্থ রক্ষার কথা বলতেন। অথচ কর পরিকল্পনায় ধনীদের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।
ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনের অর্থনীতিবিদ উইলিয়াম জি. গেল জানান, প্রস্তাবিত পরিকল্পনায় দেশটির সর্বোচ্চ করদাতাদের ১ শতাংশই লাভবান হবেন।
ট্রাম্পের ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্ণ হচ্ছে শনিবার। এই ক্ষণটি স্মরণীয় করে রাখতেই বুধবার ট্রাম্পের কর সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে করপোরেট কর কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এছাড়া ব্যক্তির ক্ষেত্রে সাত ধরনের করহার কমিয়ে ১০, ২৫ ও ৩৫ শতাংশÑ এ তিন ধরনের করহারের প্রস্তাব করা হয়েছে, যা বিদ্যমান ৩৯ দশমিক ৬ শতাংশ করহার থেকে কম। কর সংস্কার প্রস্তাব প্রসঙ্গে বুধবার হোয়াইট হাউজ থেকে ট্রাম্প বলেন, এটি একটি দুর্দান্ত পরিকল্পনা, যা বহু মানুষকে কাজে ফিরিয়ে আনবে।
প্রস্তাবিত পরিকল্পনায় এস্টেট কর বাদ দেয়া হয়েছে। কর আইন অনুসারে যুক্তরাষ্ট্রে মৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত নগদ অর্থ ও রিয়েল এস্টেটসহ সম্পত্তির জন্য উত্তরাধিকারীদের কর দিতে হয়। প্রস্তাবিত পরিকল্পনায় অধিকাংশ কর হ্রাস সীমিত করা হলেও, এটি আমেরিকানদের গৃহস্থালি আয়কে আরও বেশি করযোগ্য করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: বাংলা ট্রিবিউন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ