Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

১০০ দিনের বক্তৃতায় মিডিয়ার সমালোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: April 30, 2017 | 12:26 AM

এম রবিউল্লাহ: হোয়াইট হাউসের ঐতিহ্য অনুযায়ী বার্ষিক ডিনারে অংশগ্রহণ না করে পেনসিলভানিয়া যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে রোনাল্ড রিগানের পর ট্রাম্প এই ডিনারে অংশ গ্রহণ করছেন না ট্রাম্প। অবশ্য রিগান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

যেখানে মার্কিন প্রেসিডেন্টরা সব অনুষ্ঠান বাতিল করে সাংবাদিকদের ডিনারের অনুষ্ঠানে যোগ দেন সেখানে ট্রাম্প তাদের উল্টো সমালোচনা করেন। প্রেসিডেন্সির শততম দিনের বক্তৃতায় মিডিয়ার সমালোচনায় মুখরিত হন ট্রাম্প।

অবশ্য নির্বাচিত হওয়ার পর থেকেই মিডিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি গত ফেব্রুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন হোয়াইট হাউসের করেসপনডেন্ট এসোসিয়েশনের বার্ষিক ডিনারে থাকবেন না। রিগান ফোনে ওয়াশিংটন হিলটন থেকে ডিনারে শুভেচ্ছা জানিয়েছিলেন। আর ট্রাম্প তা প্রত্যাহার করেন।

অথচ ট্রাম্প সাংবাদিকদের অনুষ্ঠানের দিনে পেনসিলভানিয়ার হ্যারিসবার্গের র‌্যালিতে অংশগ্রহণ করেন। যেখানে তিনি গত নভেম্বরে নির্বাচনে পরাজিত হয়েছিলেন। বহু দিনের রীতি ভেঙ্গে তিনি পরাজিত অঙ্গরাজ্যে র‌্যালিতে অংশগ্রহণ করেছেন।

বক্তৃতায় ট্রাম্প বলেন, এই মুহুর্তে হলিউডের অনেক অভিনেতা ও ওয়াশিংটনের বড় বড় গণমাধ্যমের সাংবাদিক গ্রুপ ডিনারে রয়েছে। তারা একে অপরের সঙ্গে কথা বলছে হোটেলের বলরুমে। তারা একত্রিত হয়েছে ঠিকই তবে সেখানে প্রেসিডেন্ট নেই বলে তামাশা করেন।

এ সময় ট্রাম্প ঠাট্টাক করে আলো বলেন, আমি তাদের কাছ থেকে ১০০ মাইল দূরে অনেক তাদের থেকে ভালো মানুষদের সঙ্গে সমাবেশে রয়েছি। সাংবাদিকরা মিথ্যা সংবাদ প্রকাশ করে বলেও অভিযোগ করেন ট্রাম্প। সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ