Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট মন্টুর সংবর্ধনা : দেশে খেলা-ধূলা না থাকায় জঙ্গী তৈরী হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: May 3, 2017 | 12:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা সভায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, দেশে খেলা-ধূলার চর্চা না থাকায় জঙ্গী তৈরী হচ্ছে। খেলা-ধূলাবিমুখ অলস হতাশাগ্রস্ত যুব সমাজ জঙ্গীবাদে জড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরনে যুব সমাজের জন্য খেলা বান্ধব পরিবেশ তৈরী করতে হবে। স্থানীয় সময় ২ মে মঙ্গলবার রাতে ব্রঙ্কসের ওয়াইসিস রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ব্রঙ্কস বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুর রকিব মন্টুকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তিনি প্রবাসীদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী নজরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, নর্থ আমেরিকা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ চৌধুরী, সমাজ কর্মী ডা. শাহানারা আলী, মিলেনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, চেয়ারম্যান আয়শা সিদ্দিকা নূর, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী-আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, সাখাওয়াত আলী, জহির মিয়া, যুবলীগ নেতা জামাল হুসেন, আরশাদ আলী, জাহানারা বেগম লক্ষী, ফেরদৌসী বেগম বিউটি, ডা. মিতা চৌধুরী, মনোয়ারা বেগম মনি, রাশেদ মজুমদার, রুহেল প্রমুখ। সভায় বিভিন্ন পেশাজীবী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক কৃতি খেলোয়ার ও সংগঠক এডভোকেট আব্দুর রকিব মন্টুকে আয়োজকসহ অন্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।সংবর্ধনা সভায় বাংলাদেশ ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা সম্পর্কে অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ক্রিকেট অনেক এগিয়ে গেলেও অ্যাথলেটিকসের অবস্থা খুবই নাজুক। দেশে ও আন্তর্জাতিক অঙ্গণে অ্যাথলেটিকসের অবস্থান তলানীতে এসে পৌঁছেছে। দীর্ঘ দিন দেশে কৃতি খেলোয়াড় তৈরি হচ্ছে না। তিনি বলেন, একসময় অ্যাথলেটিকসই বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। অ্যাথলেটিকসের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। খেলোয়ার তৈরী করতে হবে। এজন্য বাস্তবমুখি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে ‘ইয়ারলী ক্যালেন্ডার’ সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে দেশের অ্যাথলেটিক্সে আমুল পরিবর্তন আনতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। এজন্য সবার পরামর্শ চাই। সবার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চাই। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আমরা রাজনীতিমুক্ত রাখতে চাই। একজন খেলোয়ারকে মূল্যায়ন করা হবে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে। রাজনৈতিক পরিচয়ে নয়। তিনি বলেন, অ্যাথলেটিক্সকে এগিয়ে নিতে না পারলে দায়িত্ব থেকে সরে দাঁড়াব। অনুষ্ঠানে আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সমাজ ও দেশের প্রতি তার দায়িতবোধ আরো বেড়ে গেল।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মন্টুসহ তার পরিবারের সাত সদস্যের সবাই জাতীয় পর্যায়ের কৃতী অ্যাথলেট। সিলেটে মন্টুদের পরিবার অ্যাথলেট পরিবার হিসেবে পরিচিত। সকলেই ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের অনন্য নজির স্থাপন করেছেন। যোগ্যতার ভিত্তিতেই বহুমুখি প্রতিভার অধিকারী অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুকে ক্রীড়াঙ্গনের এ গুরু দায়িত্ব দেয়া হয়েছে। তারা মন্টুর সার্বিক সাফল্য কামনা করেন।বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে সিলেটের কৃতি সন্তান আব্দুর রকিব মন্টুকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানেরও দাবি জানান।উল্লেখ্য, এডভোকেট আব্দুর রকিব মন্টু বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কাজে সংক্ষিপ্ত এক সফরে গত ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে আসেন। তিনি ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় খেলোয়ারদের সাথে মতবিনিময় করেন। তিনি এর আগে অ্যাথলেটিকসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষনে লস এঞ্জেলেসেও সফর করেন। আবদুর রকিব মন্টু ৪ মে ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV