Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইর্য়কে ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী : বাংলাদেশকে এগিয়ে নিতে প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: May 3, 2017 | 5:11 PM

নিউইয়র্ক : বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হলে প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কিছু করতে হবে। বিশ্বব্যাপী মৌলবাদের ও সংকীর্ণ জনপ্রিয়তাবাদের উত্থান সত্ত্বেও সমাজ প্রগতির সংগ্রাম শেষ হয়ে যায়নি। একই চিন্তা-চেতনার মানুষেরা একই সংগঠনে অবস্থান না করেও ছাত্র ইউনিয়নের অসাম্প্রদায়িক গনতান্ত্রিক প্রগতিশীল চেতনার পক্ষে লড়াই চালিয়ে যেতে পারে। গত ৩০ এপ্রিল সন্ধ্যায় ছাত্র ইউনিয়নের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির প্রাক্তন নেতা, সোনালী ব্যাঙ্কের পরিচালক, বিশিষ্ট লেখক, কলামিষ্ট শেখর দত্ত একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র ইউনিয়নের রংপুর জেলার নেতা সৈয়দ রেজাউল করিম। সভা পরিচালনা করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ-সভাপতি ও বরিশাল জেলার প্রাক্তন নেতা জাকির হোসেন বাচ্চু।সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতৃবৃন্দ-এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা কাশেম আল্,ীশরাফ সরকার, নিনি ওয়াহিদ, আলীম উদ্দিন, গোলাম মর্তুজা, ওবায়দুল্লাহ মামুন, সাংবাদিক ফজলুর রহমান, সামসাদ হুসাম, আভা মন্ডল, মোহাম্মদ হারুন, মোখলেছ মুন্তাসির, লিয়াকত আলী, হিরু চৌধুরী, রহমান, ইঞ্জিনিয়ার জুলফিকার হোসেন বকুল, মতিন তালুকদার, রবিউল ইসলাম, সবুক্তগীন সাকী, পাইলট আবদুল লতিফ, খোরশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শেখর দত্ত আরো বলেন, ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর বিশ্বব্যাপী ক্রমশঃ মৌলবাদের বিস্তার শুরু হয়। এখন সব ধর্মাবলম্বীদের মধ্যেই মৌলবাদীদের ও ধর্মীয় উগ্র পন্থার ব্যাপক বিস্তার ঘটেছে। ভারত উপমহাদেশে শুধু পাকিস্তান নয়, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, বাংলাদেশ সহ সর্বত্রই এটা হয়েছে। ভারতে মোদির নেতৃত্বে দিল্লীতে হিন্দুপন্থীদের যেমন উত্থান হয়েছে তেমনি মায়ানমারে উগ্র বৌদ্ধরা রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে। শ্রীলঙ্কায়ও এই সমস্যা চলছে। এই চরম পন্থায় দেশের মধ্যে ধর্মীয় মৌলবাদের রাষ্ট্র সমাজে ব্যাপক প্রভাবের ফলে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা বিঘিœত হওয়ার পর এখন সরকার ও সমাজে এসব মৌলবাদীদের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে এবং সরকার, সিভিল সোসাইটি, মিডিয়া,বিচার বিভাগ, নির্বাচন কমিশন দেশে গনতন্ত্র, মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা সবাই মানবাধিকার রক্ষা ও দেশের মানুষের পক্ষে কাজ করার চেষ্টা করছে। বাংলাদেশেও সকল মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের নিজ নিজ সংগঠনের ও ব্যক্তিগত অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV