Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কস্থ কুইন্স প্যালেসে ঐতিহাসিক নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব মঞ্চস্থ

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: May 4, 2017 | 7:42 AM

নিউইয়র্ক :কম্যুনিটির পরিচিত মুখ খান শত্তকত এর রচনা ও পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধুর জীবন-ভিত্তিক ঐতিহাসিক নাটক: ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ মঞ্চস্থ হলো নিউইয়র্কস্থ কুইন্স প্যালেসের মিলনায়তনে। গত ২রা মে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি আয়োজিত ১২তম আন্তর্জাতিক সেমিনার ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’Ñএর অনুষ্ঠানে অন্যতম আকর্ষন ছিল এ নাটকটি। এই নাটকে বঙ্গবন্ধুর বর্নাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধাপরাধীদের বিচার এবং ’৭১ উত্তর বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরা হয়েছে।  
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী-লীগের কেন্দ্রিয় নেতা, বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগের সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং সাবেক আইন-মন্ত্রী আব্দুল মতিন খসরু। এই নাটকে বঙ্গবন্ধু চরীত্রে: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি, বেগম মুজিব চরীত্রে: ডা: নার্গিস রহমান, শেখ হাসিনা চরিত্রে: শাহানাজ বেগম, জিয়াউর রহমান চরিত্রে: মো: নাসিরুল আলম পান্থ, মেজর ফারুক রহমান চরীত্রে: এম. এম. নুরুল হক, খন্দকার মোশতাক আহমেদ চরিত্রে: প্রদীপ মালাকার এবং আ: মান্নান চরিত্রে: তপন কুমার রায় প্রানবন্ত অভিনয় করেন। নেপথ্যে ধারা বর্ননা করেন: ইফফাত জাহান তরু এবং এলিজা বাহার। নেপথ্যে যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন: ওস্তাদ হারুনুর রশিদ। নাটকটি মঞ্চায়নে আগ্রহীদেরকে (৯১৭)-৮৩৪-৮৫৬৬ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV