Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য বিল হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ : বাধ্যতামূলক ইন্স্যুরেন্স কভারেজ ব্যবস্থা রদ, বিবেচনার জন্য যাবে সিনেটে

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: May 5, 2017 | 4:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য বিল হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়েছে। মাত্র চার ভোটের ব্যবধানে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নতুন এই বিলটি পাস হয় গতকাল বৃহস্পতিবার। বিলটির পক্ষে পড়েছে ২১৭ ভোট আর বিপক্ষে ২১৩ ভোট। সেইসাথে বাতিল হয়েছে ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয় স্বাস্থ্য নীতি। কংগ্রেসের নি¤œকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি খুব কম ব্যবধানে পাশ হলেও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এটি পাসের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি রয়েছে। এদিকে, স্বাস্থ্য বিল নতুন বিলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের জনপ্রিয় স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’-এর বড় একটি অংশ বাদ দেয়া হয়েছে। এখন এটি বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। ওবামাকেয়ারের বাতিল হওয়া অংশ রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্যবীমা পরিকল্পনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। এটাই এ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় সংসদীয় সাফল্য।
মাত্র ছয় সপ্তাহ আগে নতুন এ স্বাস্থ্যসেবা বিলটি কংগ্রেসে তোলার পর নিজ দলে বিরোধিতার কারণে ভোটাভুটিতে হারের শঙ্কায় সেটি প্রত্যাহার করে নেয়া হয়েছিল। বিলের পক্ষে রিপাবলিকানদের ন্যূনতম ২১৫টি ভোট না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে বিল প্রত্যাহারের বিষয়টি ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা ছিল। ফলে বিল পাশের জন্য ট্রাম্প পরবর্তীতে এর পক্ষে সমর্থন জোগাড়ের চেষ্টায় নামেন। আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করে বিলটিতে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি। চেষ্টা চালান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও। বৃহস্পতিবার বিলটি হাউসে উত্থাপনের আগে এতে কিছু রদবদল করা হয়। বিলটি পাশ হওয়ায় রিপাবলিকানরা তাদের পূর্বেকার ব্যর্থতার গ্লানি ঘুচিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বলে পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন।
বিলে এফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিল এবং এর গুরুত্বপূর্ণ অংশগুলোতে সংশোধন আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাবার যে ঘোষণা ট্রাম্প করেছিলেন সেই লক্ষ্যেই এই বিলটি প্রণীত হয়েছে। এতে বাধ্যতামূলক ইন্স্যুরেন্স কভারেজ ব্যবস্থাকে রদ করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব গ্রহণের ১০৫তম দিনে হাউসে এই বিলটি পাশ হলো। এটি এখন বিবেচনার জন্য সিনেটে যাবে। পর্যবেক্ষরা বলছেন, সিনেটে বিলটির ভবিষ্যৎ নিয়ে এক অনিশ্চিতি অবস্থা বিরাজ করছে। তারা বলছেন, বিলে স্বাস্থ্য খাতে ব্যয় সংকোচনের যে ব্যাপক পদক্ষেপের কথা বলা হয়েছে সিনেট সুনিশ্চিতভাবেই তাতে সংশোধন আনবে। সিনেট এ ধরনের কোন সংশোধন আনলে বিলটি আবার অনুমোদনের জন্য হাউসে ফিরে যায়।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় চালু করা স্বাস্থ্যসেবা কর্মসূচির বদলে নতুন স্বাস্থ্যসেবা কর্মসূচি আনা ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। এ কারণেই ‘ওবামাকেয়ার’ বাতিল করে নতুন ‘হেলথ কেয়ার বিল’ কংগ্রেসে আনা হয়।
ট্রাম্প বিরোধী প্রচন্ড বিক্ষোভ:
এদিকে, নতুন স্বাস্থ্য বিলের বিরোধিতায় প্রচন্ড বিক্ষোভ হয়েছে। সপ্তাহ ধরে চলতে থাকা ট্রাম্প বিরোধী বিক্ষোভ বৃহস্পতিবার চরম আকার ধারণ করে। বিক্ষোভকারীরা নতুন স্বাস্থ্য বিলের বিরোধিতা করে স্লোগান দেয়। প্রেসিডেন্ট হিসেবে দার্য়িত্ব গ্রহণের পর এদিন প্রথম নিউইয়র্কে আসেন ট্রাম্প। এর প্রতিবাদে ম্যানহাটানের রাস্তায় শ শ বিক্ষোভকারী প্রতিবাদে ফেটে পড়ে। সিটিজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে  হাজার হাজার মানুষ পড়েন চরম ভোগান্তিতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV