Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শ্রীশ্রী রাম ঠাকুরের তিরোধান উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: May 5, 2017 | 5:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: পরম বৈষ্ণব ও বাকসিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী রাম ঠাকুরের ৬৮তম তিরোধান উৎসব “পুন্য অক্ষয় তৃতীয়া” উপলক্ষে আয়োজীত হরিনাম যজ্ঞ মহোৎসব মহা সমারোহে সম্পূর্ণ সনাতনী ধর্মীয় ভাবগাম্ভিয্যে পালিত হলো গত ২৯শে এপ্রিল শনিবার জ্যাকসন হাইটস্থ ওঁম শক্তি মন্দিরে। ২ দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে ২৮শে এপ্রিল শুক্রবার সায়াহ্নে বেদবাণী পাঠ, শ্রীশ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা, গঙ্গা আহবান, মঙ্গল ঘট স্থাপন ও অধিবাস কীর্ত্তনের মাধ্যমে শ্রী শ্রী কৈবল্যনাথের চিত্রপট প্রতিস্থাপন করে অনুষ্ঠানের শুভ সূচনা এবং প্রদ্যোষে সত্যনারায়ন ব্রত কথা ও পূজার মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠানের ইতি টানেন ওঁম শক্তি মন্দিরের বিশিষ্ট পুরোহীত শ্রী নিরঞ্জন চৌধুরী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৫:০১ মিনিটে শ্রী শ্রী কৈবল্যনাথের পূজা, মঙ্গলারতী ও বাল্যভোগ নিবেদনের মাধ্যমে হরিনাম যজ্ঞ মহোৎসবের শুভ সূচনা করা হয়। অবিরাম হরিনাম রসের বারি ধারার মাঝে সকাল ১০ ঘটিকায় আরম্ভ হয় পঞ্চদেবতা, গনেষাদি ও বিষ্ণু পূজার মাধ্যমে গুরুপূজা। সকাল ১১:৩০ মিনিট নাগাদ আরম্ভ হয় ভোগারতী কীর্তন এবং তা চলতে থাকে দ্বিপ্রহর ১২:৩০ মিনিট পর্যন্ত। ক্ষণিকের মধ্যেই জন¯্রােত রূপ নেয় জন সমুদ্রে এবং ওঁম শক্তি মন্দির ভক্তের সমাগমে হয়ে উঠে পূন্য তীর্থ কৈবল্যধাম, স্বরূপ সাগর, কামনা সাগর, আঙ্গীনা, বারদী, কামার পুকুর, হেমায়েত পুর, মথুরা, বৃন্দাবন, গয়া কাশী প্রমুখ সর্ব তীর্থের সম্বনয়ে হয়ে উঠে গোলক ধাম।

ভোগারতী কীর্ত্তন পরিবেশন করেন ডাঃ শ্রী অশোক সাহা এবং উপস্থিত ভক্তবৃন্দ। সায়াহ্নে আরম্ভ হয় শ্রী শ্রী সত্যনারায়ন পূজা। রাত ১১ ঘটিকায় শ্রীশ্রী নাম যজ্ঞানুষ্ঠানের সমাপনী অধ্যায়, যথাবিহীত সনাতনী শ্রাস্ত্রীয় রীতিনীতি অনুযায়ী মহাপ্রভু প্রবর্তিত নাম ধর্মই যাতে কলিহত সংসার আসক্ত মানুষ আচার বিচার ও জাত-পাতের কুসংস্কারের বন্ধন ত্যাগ করে অতি সহজে ভব নদীর পাড়ে পৌছাতে পারে তারই পুনঃ প্রবর্তক দয়াবতার শ্রী শ্রী রাম ঠাকুরের ৬৮তম তিরোধান বর্ষ উৎসবের পরিসমাপ্তি ঘটে।

শ্রী নামামৃত পরিবেশনায় অংশ নিয়েছিলেন গুরুচক্র পরিবার, গুরুচক্র পরিবার (জুনিয়র), গুরুচক্র পরিবার (নবীন), ওঁমশক্তি মন্দির (জুনিয়র), ওঁমশক্তি মন্দির, শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ ইউএসএ, শ্রীশ্রী বাল গোপাল রাধা গোবিন্দ সংঘ, জ্যামাইকা কালী মন্দির, সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন, মহামায়া মন্দির, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, শ্রীশ্রী সার্ব্বজনীন গীতা সংঘ-ওজন পার্ক, শ্রীশ্রী রাধা মাধব মন্দির, শ্রীশ্রী গৌর নিতাই সংঘ, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ-ইউএসএ, হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন, সনাতনী সেবা সংঘ ব্রঙ্কস।

শ্রীশ্রী নামযজ্ঞানুষ্ঠানের পরিচালনায় ছিলেন শ্রী অনুপ দাশ ও শ্রী রতন দাশ। প্রসাদের ব্যবস্থাপনায় ছিলেন শ্রী তপন বণিক, শ্রী প্রবীর নন্দী, শ্রী সুজন চন্দ্র শীল, শ্রী অরুন বিকাশ পাল, শ্রী স্বরূপ সাহা, শ্রী সেবু রঞ্জন সাহা, শ্রী নির্মল দাশ ও তপন মজুমদার। মন্দির সজ্জায় ছিলেন শ্রী কুমার বণিক, শ্রী রূপক নন্দী, শ্রী বিশ্বজীত বিশ্বাস। যাদের নিরলস পরিশ্রমে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এ অনুষ্ঠান, তারা হচ্ছেন, শ্রী দেবাশীষ দাশ (বাবলু), শ্রী অনুপম হাওলাদার, শ্রী অশোক চক্রবর্ত্তী, শ্রী বিপ্লব চক্রবত্তী, শ্রী দেবাশীষ পাল, শ্রী গৌতম মজুমদার, শ্রী হেমন্ত পাল, শ্রী জয়ন্ত নারায়ন রায় চৌধুরী, শ্রী কাজল দে, শ্রী কৌশিক কুমার ধর, শ্রী লিটন কান্তি দে, শ্রী মিন্টু কুমার দেব, শ্রী নিখিল সাহা, শ্রী প্রাণ গোবিন্দ কুন্ডু, শ্রী রতন সাহা, শ্রী সুমন চৌধুরী, শ্রী সঞ্জয় দাশ, শ্রী সন্জিত তালুকদার, শ্রী সজন বণিক, শ্রী সঞ্জয় কুমার দাশ, শ্রী তপন দত্ত, ডঃ শ্রী উত্তম বণিক, শ্রী বিজয়কৃষ্ণ পাল ও শ্রীমতি ইরা পাল। পুরোহীতের সহযোগীতায় যারা ছিলেন শ্রীমতি নিরুপমা দাশ, শ্রীমতি সোমা কুন্ডু, শ্রীমতি বাসু দেব।
অনুষ্ঠানের সর্বাঙ্গীন সার্থকতার জন্য সকল ভক্তচরণে প্রণতিপূর্বক কৃতজ্ঞতা জানিয়েছেন গুরুচক্র পরিবারের পক্ষ থেকে সভাপতি শ্রী দীপক লাল কর্মকার ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ভৌমিক।

 
 
 

 
 
 
 

Comments

There are no comments posted yet. Be the first one!

Post a new comment

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV