নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাব সেক্রেটারিকে ফুলেল শুভেচ্ছা
এনআরবি নিউজ, নিউইয়র্ক : জেএফকে এয়ারপোর্টে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনকে ফুলেল শুভেচ্ছা জানালেন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’র সভাপতি লাবলু আনসার। এ সময় সাউন্ডভিউ মিডিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তা মোহম্মদ সাঈদ হোসেনও ছিলেন। ৪ মে বৃহস্প্রতিবার বিকেলে আমিরাত এয়ারলাইন্সে ফরিদা ইয়াসমীন নিউইয়র্কে অবতরণ করেন। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোর টিভির সিইও নঈম নিজামও একইসাথে এসেছেন নিউইয়র্কে। এই সাংবাদিক দম্পতির একমাত্র পুত্র মাহী বিশেষ কৃতিত্বের সাথে কানেকটিকাট অঙ্গরাজ্যে অবস্থিত ব্রীজপোর্ট ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক বিজনেসে গ্র্যাজুয়েশন করছেন। সে উপলক্ষে তারা যুক্তরাষ্ট্রে এসেছেন। এরপর ৭ মে রোববার নিউইয়র্কে ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’র নতুন কমিটির কর্মকর্তাগণের পরিচিতি-উৎসবে ফরিদা ইয়াসমীন প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ৬৩ বছর বয়েসী জাতীয় প্রেসক্লাবের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে ফরিদা ইয়াসমীনকে প্রবাসের সাংবাদিকরা বিশেষভাবে সম্মান জানাবেন এ উৎসবে। লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ‘প্লাজা হোটেল’র বলরুমে অনুষ্ঠিত হবে ঐ উৎসব। এতে যুক্তরাষ্ট্রের মুলধারার ব্যক্তিবর্গ ছাড়াও থাকবেন বিশিষ্টজনেরা। এ উৎসবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যম-কর্মীদের চলমান পরিস্থিতি এবং এথেকে উত্তরণের উপায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন ও মিডিয়া-বিদ্বেষী মনোভাবের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক বিশ্বের টালমাটাল অবস্থা নিয়েও বিশিষ্টজনেরা মতামত ব্যক্ত করবেন। প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কসহ আশপাশে কর্মরত বাংলাদেশী-আমেরিকান সাংবাদিকদের সমন্বয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠনের জন্যে এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ