আটলান্টিক সিটিতে মনোজ্ঞ বাংলাদেশী কালচারাল নাইট ১৭মে
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- অাগামী ১৭ মে বুধবার নিউ জারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে মনোজ্ঞ বাংলাদেশী কালচারাল নাইট ও মেলা অনুষ্ঠিত হবে।ঐদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির জর্জিয়া এভিনিউর সেন্ট মাইকেল গির্জার মিলনায়তনে ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেণ্ট এর উদ্যোগে এই কালচারাল নাইটে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশে পপ সংগীতের অন্যতম কিংবদন্তী শিল্পী জানে আলম, জনপ্রিয় সংগীত শিল্পী দিলরুবা খান ও সংগীত শিল্পী শিমুল খান। এই অনুষ্ঠান স্পন্সর করবে উৎসব ডট কম, রেডিয়েণ্ট টিভি, প্রথম আলো। টিকেটের মূল্যমান দশ ডলার। টিকেট পাওয়া যাবে ঢাকা গ্রোসারি ও মিঃ ষ্টিক রেস্টুরেন্টে। অনুষ্ঠানে রেফল ড্রতে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশী কালচারাল নাইট আয়োজনের সংবাদ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।
সর্বশেষ সংবাদ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর