Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জনসন বেবী পাউডার ব্যবহারের পর ক্যান্সারে আক্রান্ত লুইস’র মামলা : জরিমানা ১১০.৫ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: May 6, 2017 | 12:14 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : জনসন বেবী পাউডারের বিরুদ্ধে ১১০.৫ মিলিয়ন ডলার জরিমানার রায় দিয়েছে সেন্ট লুইসের আদালত। এই পাওডার ব্যবহারের পর ভার্জিনিয়ার উইসকনসিনের ৬২ বছর বয়েসী লুইস স্লেম্প ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এ তথ্য জানিয়ে তিনি জনসন এ্যান্ড জনসন বেবী পাওডারের মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবিতে মামলা করেছিলেন। গত ৪ মে বৃহস্পতিবার প্রদত্ত এ রায়ে মোট ১৯৭ মিলিয়ন ডলারের রায় দেয়া হয় ঐ পাউডার কোম্পানীর বিরুদ্ধে। এরমধ্যে ১১০.৫ মিলিয়ন ডলার লুইস পাবেন। অবশিষ্ট অর্থ দেয়া হবে আরো যদি কেউ এ ধরনের অভিযোগ উত্থাপন করে। ইতিপূর্বে এই পাউডার কোম্পানীর বিরুদ্ধে দেয়া আরেক মামলায় ৭২ মিলিয়ন ডলার জরিমানা করা হয়। সে রায়ের বিরুদ্ধে তারা আপিল করেছে।

মামলার বিবরণে প্রকাশ, ২০১২ সালে অভারিয়ান ক্যান্সারের পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন যে লুইস এই পাউডার ব্যবহার করেন ৪০ বছর যাবত। তা থেকেই ক্যান্সারে আক্রান্ত হন তিনি এবং তা ছড়িয়ে পড়ে লিভারে। এখন তিনি এতটাই অসুস্থ যে, বিচারের সময় আদালতেও হাজির হতে পারেননি। এ মামলার শুনানীতে আরো উদঘাটিত হয় যে, বিভিন্ন স্থানে কমপক্ষে ২০০০ নারী মামলা করেছেন এই পাউডার কোম্পানীর বিরুদ্ধে।

নিউজার্সির ব্রান্সউইকে অবস্থিত এই কোম্পানীর পক্ষ থেকে প্রদত্ত বিবৃতিতে ৫ মে শুক্রবার বলা হয়েছে, ‘আমরা আপিল করবো। যে গবেষণায় জনসন এ্যান্ড জনসন বেবী পাউডারকে চিহ্নিত করা হয়েছে, সেটি ক্রুটিমুক্ত নয় বলে উল্লেখ করেই উচ্চতর আপিল করা হচ্ছে। ১৮৯৪ সাল থেকে জনসন এ্যান্ড জনসন পাউডার বাজারে এসেছে। এর আগেও বেশ ক’বার মামলা হয়। তবে এবারের মত রায় কখনো দেয়া হয়নি। কোম্পানীর পক্ষ থেকে পাউডারের গুণগত মান আরো উন্নয়নের চেষ্টা সবসময় রয়েছে বলেও দাবি করা হয়েছে ঐ বিবৃতিতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV