বৃটেনের কার্ডিফ কাউন্সিল নির্বাচনে তিনজন এবং নিউপোর্টে ও পটলবাটে দু’জন বাঙালী কাউন্সিলার নির্বাচিত
বদরুল মনসুর: বৃটেনের ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শহরের কার্ডিফ কাউন্টি কাউন্সিলের গত ৪ টা মে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৭৫ টি আসনের মধ্যে লেবার ৪০ জন কনজারভেটিভ ২০ জন, লিবডেম ১১জন, প্লেইড থেকে ৩ জন ও ইন্ডিপেনডেন্ট ১জন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। নিবাচনে ৮ জন বাংলাদেশী প্রার্থী বিভিন্ন দল থেকে পৃথক পৃথক আসনে প্রতিদ্বন্ধিতা করায় এবারের নির্বাচনে বাংলাদেশ কমিউনিটির মধ্যে ছিলো বিপুল উৎসাহ – উদ্দীপনা। অনেকেই করেছেন দিন রাত প্রচার প্রচারণা। যার ফলশ্রুতিতে এবছর তিন জন বাঙালী কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। লেবার থেকে কমিউনিটি লিডার কাউন্সিলার আলহাজ্ব আলী আহমদ ও কমিউনিটি লিডার কাউন্সিলার দিলাওর আলী পূণরায় জয়ের মালা পরেছেন। লিবডেম থেকে প্রথম বারের মত একজন বাঙালী মহিলা হিসাবে জয়ী হয়ে মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামের জন্মগ্রহণকারী ড: বাবলিন মল্লিক বাংলাদেশ ও মুসলিম কমিউনিটির মূখ উজ্জ্বল করে নব ইতিহাস সৃষ্টি করেছেন। এদিকে ওয়েলসের নিউপোট থেকে লেবার প্রার্থী মাজেদ রহমান. ও পটলবাট বারা থেকে লেবার প্রার্থী সাইফুর রহমান পূনরায় কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। ওয়েলসের নিবাচিত সকল কাউন্সিলারবৃন্দকে ওয়েলস বাংলা নিউজ, দৈনিক মৌলভীবাজার ও মনসুর মিডিয়ার সম্পাদনা পরিষদ এবং ওয়েলস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ভোট গণনাশেষে কমিউনিটি সংগঠক ও সাংবাদিক মকিস মনসুর আহমদ সহ কমিউনিটি নেতারা আন্তরিক অভিন্দন জানিয়ে কমিউনিটির উন্নয়নে ও নানাবিধ সমস্যা সমাধানে বিজয়ী কাউন্সিলারবৃন্দ আরও সক্রিয় ও জোরালো ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন। বিজয়ী কাউন্সিলার বৃন্দ তাদের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীদিনের কমকান্ডে সবার সহযোগীতা কামনা করেছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ