Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দ্য মুসলিম অ্যান্ড ইমিগ্রেশান ফর জাস্টিস’র নতুন কমিটি : আবদুস সহীদ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: May 9, 2017 | 12:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে দ্য মুসলিম অ্যান্ড ইমিগ্রেশান ফর জাস্টিস’র নতুন কমিটি গঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কস মুসলিম সেন্টারে অনুষ্ঠিত এক সভায় দ্য মুসলিম অ্যান্ড ইমিগ্রেশান ফর জাস্টিস’র বোর্ড অব এক্সিকিউটিভস এবং বোর্ড অব ট্রাস্টির নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ মুলধারার রাজনীতিক আবদুস সহীদ দ্য মুসলিম অ্যান্ড ইমিগ্রেশান ফর জাস্টিস বোর্ড অব এক্সিকিউটিভস এর ভাইস প্রেসিডেন্ট কালচারাল এ্যাফিয়ার্স নির্বাচিত হয়েছেন। এ কমিটির প্রেসিডেন্ট সাব্বির গুল এবং জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মারদাহ। বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. হামুদ।
সভায় সংগঠনটির কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ব্যাপি এ সংগঠনটি মুসলিম ইমিগ্রেন্টদের অধিকার রক্ষায় কাজ করবে। যুক্তরাষ্ট্রের যেকোন নির্বাচনে মুসলিম ইমিগ্রেন্ট প্রার্থীদের বিজয়ী করার লক্ষেও ভূমিকা রাখবে সংগঠনটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইমিগ্র্যান্টদের দেশ আমেরিকায় সকলের সমান অধিকার নিশ্চিত করেছে দেশটির সংবিধান। সকল ধর্ম-বর্ণের সমঅধিকার-এটিই হচ্ছে সারাবিশ্বে আমেরিকার অহংকারের অন্যতম বিষয়। বক্তারা মুসলিম কমিউনিটির বিভিন্ন সমস্যা, ইমিগ্রেশ্যান ইস্যু প্রভৃতি বিষয় তুলে ধরে তা বাস্তবায়নে মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দল মত নির্বিশেষে প্রবাসী মুসলিম আমেরিকানদের এ সংগঠনের পতাকাতলে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান হয় সভা থেকে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী মুসলিম আমেরিকান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ