Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী আবুহেইকেলের সমর্থনে বাংলাদেশী কম্যুনিটির ফান্ডরেজিং ডিনার

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: May 10, 2017 | 8:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে ব্রঙ্কসে ডিস্ট্রিক্ট ১৩ (ওয়েস্টচেস্টার স্কয়ার-ইস্ট ট্রেমন্ট) থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেলের সমর্থনে ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কসে। গত ৯ মে মঙ্গলবার রাতে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি এ ফান্ডরেজিং অনুষ্ঠানের আয়োজন করে ব্রঙ্কসের পার্কচেস্টারের আল আমান কমিউনিটি সেন্টারে।
অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী আবুহেইকেল ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মো. এন মজুমদার, ব্যান্ডস’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক শামিম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সাবেক সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, কমিউনিটি এক্টিভিস্ট নাদির খান, আল আমান কমিউনিটি সেন্টারের কর্ণধার মুসা প্রমুখ।
অনুষ্ঠানে ইউএসএনিউজঅনলাইন ডটকম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট সামাদ মিয়া জাকের, রুহেল চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সমস্যা, বিশেষ করে ইমিগ্রেশ্যান ইস্যু, পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহ এবং রিক্রিয়েশন সেন্টার, সিনিয়র সিটিজেন সেন্টার স্থাপন, হাউজিং সমস্যা, চাকুরী সহায়তাসহ প্রভৃতি বিষয় তুলে ধরা হয়।
আবুহেইকেল তার সমর্থনে ফান্ড রেইজিং ডিনার আয়োজনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইমিগ্রেন্টদের অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন তিনি। পাশে থাকবেন সবসময়। এজন্য বাংলাদেশীসহ সকল কম্যুনিটির সহযোগিতা চান আবুহেইকেল।
অনুষ্ঠানে মুসলিমদের বিভিন্ন অধিকার আদায়ে ভূমিকা রাখার জন্য সিটি কাউন্সিলম্যান প্রার্থী মুহাম্মদ আবুহেইকেলকে নির্বাচিত করার আহ্বান জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV