হলিউডের বুরব্যাংক বিমানবন্দরে যাত্রা বিরতির সময় বিমানের ভেতর মারামারি!
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রুটে যাতায়াতকারী ক্যালিফোর্নিয়ার বুরব্যাংক বিমানবন্দরে সাময়িক যাত্রাবিরতির সময় একটি বিমানে মারামারির ঘটনা ঘটেছে। ডালাস থেকে ওকল্যান্ডগামী ‘দক্ষিণ-পশ্চিম ফ্লাইট-২৫৩০’ নামের বিমানটি হলিউডের বুরব্যাংক বিমানবন্দরে যাত্রা বিরতির সময় দুই যাত্রীকে হাতাহাতি করতে দেখা গেছে। বুরব্যাংকের পুলিশ এ ঘটনা জানিয়েছে।
এ সময় সহযাত্রীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, পাশাপাশি আসনের দুই যাত্রী হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পেছনের আসন থেকে উঠে গিয়ে এক যাত্রীতে আরেক যাত্রীর উপর চড়াও হতে দেখা যায়। টানা কয়েক মিনিট তাদের মধ্যে হাতাহাতি চলে। ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ওই বিমান সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়ার বুরব্যাংক বিমানবন্দরে সাময়িক যাত্রাবিরতির সময় ওই দুই যাত্রী মারামারি করেন। তবে বিমানের অন্যান্য যাত্রীরা তাদের থামিয়ে দেয়। এ ঘটনায় এক যাত্রী সামান্য আহত হয়েছে। তবে কি কারণে তারা এই কাণ্ড ঘটান তা জানা যায়নি।
বুরব্যাংক পুলিশ জানায়, এ ঘটনায় ল্যানচেস্টারের বাসিন্দা ৩৭ বছর বয়সী এ যাত্রীকে আটক করা হয়েছে। বর্তমানে বুরব্যাংক কারাগারে বন্দী রয়েছে এ যাত্রী। সিএনএন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ