মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং -এর সাথে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ : ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী বিষয়ে পদক্ষেপে উদ্বেগ প্রকাশ
নিউইয়র্ক: নিউইয়র্কের ডিস্ট্রিক-৬ এর কংগ্রেস ওম্যান এবং আমেরিকা-বাংলাদেশ কংগ্রেসনাল কমিটির সদস্য গ্রেস মেং -এর সাথে ৭ মে রোববার সাক্ষাৎ করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কর্মকর্তারা। ক্লাবের পক্ষ থেকে হাতে তুলে দেয়া হয় আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ‘বাতিঘর’।
নিউইয়র্কের ফরেষ্ট হিল এলাকায় অভিবাসী সম্পর্কিত এক অনুষ্ঠানে যোগ দেন গ্রেস মেং। সেখানেই পূর্ব নির্ধারিত সাক্ষাৎ অনুষ্ঠান হয় প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে। সাক্ষাৎকালে গ্রেস মেং আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব ও ক্লাবের সদস্যদের বিষয়ে খোঁজখবর নেন এবং প্রেসক্লাবের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী বিষয়ে পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন। এ ব্যাপারে বাংলাদেশ কমিউনিটিতে গনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের ভ’মিকা রাখার আহ্বান জানান।
(ছবিতে প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি এবং সাবেক সভাপতি ও ক্লাবের কার্যকরি সদস্য নাজমুল আহসানকে দেখা যাচ্ছে।)
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর