নির্বাচিত হলে নিউইয়র্ক সিটি কাউন্সিলেও ‘বাংলাদেশ ডে’ উদযাপনের উদ্যোগ নেয়া হবে : সিটি কাউন্সিলম্যান প্রার্থী সিনেটর রুবিন ডিয়াজ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী স্টেট সিনেটর রুবিন ডিয়াজ বলেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপনের পাশাপাশি সিটি কাউন্সিলেও ‘বাংলাদেশ ডে’ উদযাপনের উদ্যোগ নেয়া হবে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার-ওলমস্টেড এভিনিউর এশিয়া ড্রাভিইং স্কুল সেন্টারে গত ১২ মে রোববার সন্ধ্যায় ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি আয়োজিত ফান্ডরেজিং ডিনারে এ আশ্বাস প্রদান করেন সিনেটর রুবিন ডিয়াজ।
নিউইয়র্কে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে ব্রঙ্কস ডিস্ট্রিক্ট ১৮ (পার্কচেস্টার-ক্যাসেলহিল-সাউন্ডভিউ) থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী সিনেটর রুবিন ডিয়াজ বলেন, নিউইয়র্ক সিটি থেকে দেড়শ মাইল দূরে স্টেট রাজধানী আলবেনীর সিনেটে দায়িত্ব পালন কষ্টসাধ্য হওয়ায় তিনি স্থানীয় সিটি কাউন্সিলে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, নির্বাচিত হলে কমিউনিটির বিভিন্ন সমস্যা, বিশেষ করে ইমিগ্রেশ্যান ইস্যু, হাউজিং সমস্যা, চাকুরী সহায়তাসহ তার নির্বাচনী এলাকার বাসিন্দাদের সিটি থেকে প্রাপ্য সুযোগ-সুবিধা ও অধিকার আদায়ে সরাসরি ভূমিকা রাখবেন।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী স্টেট সিনেটর রুবিন ডিয়াজ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা, নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার জো রামোস, ব্যান্ডস’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শহিদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা. মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, মিলিনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ব্যান্ডস’র সভাপতি সোলায়মান আলী, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামিম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, সভাপতি শাহেদ আহমেদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সাবেক আহ্বায়ক জুনেদ চৌধুরী, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, বাংলাদেশী-আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এসআর লিংকন, বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আরা বেগম, কমিউনিটি এক্টিভিস্ট নাদির খান প্রমুখ।
বাংলাদেশী-আমেরিকান রিসেপশান ইন সাপোর্ট অব সিনেটর রুবিন ডিয়াজ শিরোণামের এ অনুষ্ঠানে আসন্ন সিটি কাউন্সিল নিবার্চনে ব্রঙ্কস ডিস্ট্রিক্ট ১৩ (ওয়েস্টচেস্টার স্কয়ার-ইস্ট ট্রেমন্ট) থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেল, মিলিনিয়াম টিভি ইউএসএ’র চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নূর, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রব ধলা মিয়া, রাশেদ মজুমদার, সামাদ মিয়া জাকের সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনেটর রুবিন ডিয়াজ তার সমর্থনে ফান্ড রেইজিং ডিনার আয়োজনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, তিনি বাংলাদেশীদের বন্ধু হিসেবে পাশে থাকবেন সবসময়। অধিকার রক্ষায় চালাবেন সর্বাত্মক প্রচেষ্টা। এজন্য বাংলাদেশীসহ সকল কম্যুনিটির সার্বিক সহযোগিতা চান সিনেটর ডিয়াজ।
অনুষ্ঠানে মুসলিমদের বিভিন্ন অধিকার আদায়ে ভূমিকা রাখার প্রসঙ্গ টেনে সিটি কাউন্সিলম্যান প্রার্থী সিনেটর রুবিন ডিয়াজ বলেন, ‘বাংলাদেশ ডে’ তে স্টেট সিনেট ও এসেম্বলী হাউসে তিনিই সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের ব্যবস্থা করেন।
বক্তারা বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপনসহ বাংলাদেশী কমিউনিটির অগ্রযাত্রা, নানা ক্ষেত্রে অবদানে সিনেটর রুবিন ডিয়াজের ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
ফান্ড রেইজিং ডিনার আয়োজনের শেষ পর্যায়ে সিনেটর রুবিন দিয়াজের জন্ম দিনের কেক কাটা হয়।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন দিয়াজ এবং এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদার বিশেষ উদ্যোগে বিগত ছয় বছর ধরে আলবেনীতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ণ মর্যাদায় ‘বাংলাদেশ ডে’ উদযাপিত হয়ে আসছে। এ দিন স্টেট অ্যাসেম্বলি ও সিনেটে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ওপর রেজুলেশন গ্রহণ, অভ্যর্থনা, সম্মাননা প্রদানসহ দিনব্যাপি নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। বর্ণিল আয়োজনে নিউইয়র্ক স্টেট পার্লামেন্টের উভয় কক্ষের সামনে শোভা পায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা। স্টেট সিনেট ও এসেম্বলী অধিবেশনের রেজুলেশন দু’টিতে বাংলাদেশের স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার পাশাপশি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature