কানেকটিকাটে বাকের নির্বাচন সম্পন্ন : হেলাল-আজাম পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী
কানেকটিকাট : অতি উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে ১৩ই মে অনুষ্ঠিত হল বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) নির্বাচন। সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে কোন
প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রায় সাড়ে তিন হাজার ভোটারের মধ্যে বিপুল সংখক ভোটার তাদের ভোটাধিকার প্রযুগ করেন। নির্বাচনে ১৭ টি পোষ্টের মধ্যে ১৫ টিতে প্রতিদন্তিতা হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। একটি হেলাল-আজম পরিষদ অন্যটি কামাল-হুমায়ুন পরিষদ।
নির্বাচনে হেলাল-আজম পেনেল বিপুল ভোটে বিজয়ী হয়। বিজয়ী প্রার্থীরা হলেন : সভাপতি ময়নুল চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক মীর আজম, সহ সভাপতি মহম্মদ রহমান তুহিন, হালিম আকবর, কুষাদক্ষ সুহেলুর রহমান স্বপন, সহ সাধারণ সম্পাদক সায়ীদ চৌধুরী সুমন, সাংগঠনিক সম্পাদক রওনাক আফরুজ, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা বাহাউদ্দিন পিয়াল, সহ সাংস্কৃতিক সম্পাদক মার্ক হাওলাদার রনি, পাবলিক রিলেসন সম্পাদক আব্দুল জায়গীরদার খুকন, ক্রীড়া
সম্পাদক ইকরাম ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, সদস্য মীর সাব্বির, মুহাম্মদ শাহীন, ফজল আহমেদ.মহিলা সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় মারলিন মিথিলা রোজারিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
নির্বাচনে এসে ভোট প্রদান করে হেলাল-আজম পেনেলকে জয় যুক্ত করায় পেনেলের পক্ষ থেকে নির্বাচিত সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক মীর আজম প্রবাসী বাংলাদেশী কানেকটিকাটবাসীকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ