নিউইয়র্কে হিফজ গ্র্যাজুয়েশন ও স্বাগতম মাহে রামাদ্বান শীর্ষক সেমিনারে ড.সালেহী : জঙ্গীবাদ-সন্ত্রাসের মাধ্যমে নয়, ভ্রাতৃত্বের বন্ধনে মহানবী (সা.) শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেন
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে হিফজ গ্র্যাজুয়েশন ও স্বাগতম মাহে রামাদ্বান শীর্ষক সেমিনারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ টিভি ইসলামী ভাষ্যকার ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা ড. কাফীলুদ্দীন সরকার সালেহী বলেছেন, মানব জাতির সামগ্রিক কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসেবে প্রেরীত হন হযরত মুহম্মদ (স.)। তিনি শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক। দল-মত-গোত্র, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে শান্তি চুক্তি ও সন্ধি স্থাপনের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে মহানবী (সা.) সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেন। মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেন। অথচ বর্তমানে ইসলাম ও জিহাদের ছদ্মনামে নিরপরাধ মানুষ হত্যা, জঙ্গীবাদ, আইন আমল মছআলার ফতোয়ার বাড়াবাড়ি ইসলাম ও মুসলিম মিল্লাতসহ সমগ্র মানবতাকে বিপন্ন করে তুলেছে। এর থেকে সবাইকে সজাগ থাকতে হবে।
ড. কাফীলুদ্দীন সরকার সালেহী বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে জঙ্গীবাদ, সন্ত্রাসের স্থান নেই। মহানবী (সা.) এর জীবন আদর্শে ইসলামের বাস্তব প্রতিফলন রয়েছে। আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই শান্তি নিশ্চিত হতে পারে।
ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে স্থানীয় সময় ১৪ই মে রোববার বিকেলে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র উদ্যোগে হিফজ গ্র্যাজুয়েশন ও সেমিনারের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এদিন বিকেল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিশেষ ওয়াজ মাহফিল, কুরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল ও আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র সভাপতি মাওলানা সায়্যিদ সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র সেক্রেটারী ও পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দীন, মাওলানা মোখলেসুর রহমান, হাফেজ ওহী আহমদ চৌধুরী, হাফেজ জমশেদ হোসাইন, হাফেজ আবদুল কাদের, হাফেজ জমির উদ্দিন, মাওলানা ফখর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বক্তব্য রাখেন দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র মিজানুর রহমান, আবদুল আসিফ, হাসান মাহদিন চৌধুরী, রুহিত, নাহিদ, এবাদুর রহমান, এহসান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র হিফজ গ্র্যাজুয়েট রুহুল আলম জামিলকে পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথিসহ শিক্ষকবৃন্দ।
মাহফিলে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র-শিক্ষকসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ড. কাফীলুদ্দীন সরকার সালেহী আরো বলেন, রাসুল (সা.) আমাদের জন্য দুই জিনিস রেখে গেছেন। আল কুরআন এবং আল সুন্নাহ এবং তাঁর আহলে বায়াত। কুরআন হাদিসের নির্দেশিত পথে চলার
মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব। তিনি মানব জীবনে ঈমান, আকিদা, ইসলামের নির্দেশনা,
দান-সাদাকার গুরুত্ব সম্পর্কে সারগর্ভ আলোচনা করেন। এসময় ড. কাফীলুদ্দীন সরকার সালেহী দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র জন্য আর্থিক সহযোগিতার আহ্বান জানালে অনেকে তাৎক্ষণিকভাবেই এই আহ্বানে
সাড়া দেন, কেউ কেউ নাম লিখিয়ে পরবর্তীতে দান করার অঙ্গিকার ব্যক্ত করেন। সেমিনারে সহযোগিতায় ছিল ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন।
হল ভর্তি মুসল্লীর অংশগ্রহণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা ড. কাফীলুদ্দীন সরকার সালেহী। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes