Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্চের ডাইরেক্টর আতাউর রহমান কুটির সংবর্ধনা : বিনিয়োগকে সহজ করতে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: May 16, 2017 | 11:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসাধারণ অবদান রাখছে প্রবাসীরা। উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী তারা। তাই বিনিয়োগকে সহজ করতে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যশা করে প্রবাসীরা। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্চের ডাইরেক্টর ও বাংলাদেশ এসোসিয়েশন গ্রেটার রিডিংয়ের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান কুটিকে নিউইয়র্কে দেয়া এক সংবর্ধনা সভায় এ কথা বলেন তিনি। স্থানীয় সময় ১৫ মে রাতে নর্থ ব্রঙ্কসের মজা রেষ্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার জেলাবাসী। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। ইউএসএনিউজঅনলাইন    কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ সিদ্দিকুল হাসানের সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রউফ, আজমল হোসেন খান, হাজী আবদুল মুসাব্বির, সমেজ আহমেদ চৌধুরী, সামছু মিয়া, আবদুল আলিম, লেবু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহবান জানিয়ে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার নেতা মো. আতাউর রহমান কুটি বলেন, বিনিয়োগকে সহজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। প্রবাসীরা যাতে নির্ভয়ে দেশে বিনিয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। বিনিয়োগে আগ্রহীরা যাতে হতাশ না হয়, সে খেয়ালও রাখতে হবে সরকারকে। প্রবাসীরা একযোগে এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিনত হওয়া সম্ভব।অনুষ্ঠানে মো. আতাউর রহমান কুটিকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার তার বক্তব্যে নিউইয়র্ক সিটি ও স্টেটের বিভিন্ন আইন-কানুন ও সুযোগ সুবিধার নানা দিক তুলে ধরেন।অনুষ্ঠানে মৌলভীবাজার প্রবাসীরা জেলার প্রাচীন বিদ্যাপিঠ আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়কে মহাবিদ্যালয়ে উন্নীত করার লক্ষে অনুদান সংগ্রহের কথা জানিয়ে প্রবাসীদের অর্থায়নে একটি নতুন ভবণ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা এজন্য সংবর্ধিত অতিথিসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ