কুসংস্কারমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিউইয়র্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন
আব্দুল হামিদ, নিউইয়র্ক : কুসংস্কারমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে প্রকৃতি নিউইয়র্কের আয়োজনে অনুষ্ঠিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মজয়ন্তী। স্থানীয় সময় ১৪ মে রবিবার রাতে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ স্কুল মিলনায়তনে জন্মজয়ন্তী উপলক্ষে ছিল বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা “উদয় দিগন্তে শংখ বাজে”।
অসীম সাহা ও নাজনীন সীমনের সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বেলে শুভ সূচনা করেন জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও কন্সাল জেনারেল শামীম আহসান। শুভেচ্ছা বক্তব্যে মাসুদ বিন মোমেন বলেন, সৃস্টির এবং শ্রষ্ঠ্রার সাথে আমাদের যে সম্পর্ক সেটা কবি গুরু আমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। বাঙ্গালীর
প্রতিটি অকেশনেই কবি গুরুর কোন না কোন গান বা কবিতা আমরা বেছে নিতে পারি এক কথায় মানব জীবনের এমন কোন জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথ নেই। অসাম্প্রদায়িকতা এবং সকল প্রকার কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য আজ থেকে ১৫০ বছরের উপরে যে বিষয় নিয়ে কাজ করেছিলেন তিনি। আজও আমরা এসব ইস্যু নিয়ে কাজ করছি । অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জলি কর, রেজা রহমান, রূপালী ঘোষ, টিটু দত্ত, দিঠি হাসনাত সহ প্রকৃতি নিউইয়র্কের শিল্পীরা।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ