নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী বিজনেস এ্যালাইয়্যান্স’র বাংলার মেলা ও ট্রেড শো ২১শে মে
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী বিজনেস এ্যালাইয়্যান্স (এবিবিএ) প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে বাংলার মেলা ও ট্রেড শো। আগামী ২১শে মে রোববার সুসান বি এ্যান্থনী স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বাংলার মেলা ও ট্রেড শো। সিটির জ্যাকসন হাইটসে মেজবান রেষ্টুরেন্টে গত ১৬ মে সন্ধ্যায়
আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এবিবিএ মেলা কমিটির কনভেনর শাহ নেওয়াজ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেলা কমিটির মেম্বার সেক্রেটারী ফাহাদ সোলাইমান, সিনিয়ার কো-অর্ডিনেটর এএফ মিসবাহউজ্জামান, এবিবিএ কর্মকর্তা ফরিদ আলম, বিলাল চৌধুরী, সদরুন নূর, আহসান হাবিব, মো. হোসেন সেলিম, আশা’র কর্ণধার রুবাইয়া রহমান, শিল্পী রিজিয়া পারভীন, শাহ মাহবুব, রানো নেওয়াজ, রোকসানা মির্জা, কৃষনা তিথি, চন্দন চৌধুরী, কামরুজ্জামান বকুল প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে শাহ নেওয়াজ এবিবিএ’র গত আট বছরের কর্মকান্ডের বিবরণ দিয়ে জানান, এবারই প্রথম সকল স্তরের প্রবাসীদের জন্য তারা এধরনের একটি মেলা ও ট্রেডশোর আয়োজন করছে। মেলাকে সার্থক ও সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি জানান, এই মেলার সাথে থাকবে ট্রেডশো, যেখানে বাংলাদেশী ও আমেরিকান পণ্য, সেবা ও কর্পোরেট স্টল থাকবে। মেলা দুপুর ১২টায় শুরু হয়ে চলবে একটানা মধ্যরাত পর্যন্ত। মেলার
প্রধান আকর্ষণের মধ্যে থাকবে বাংলাদেশী পণ্য আমদানীকারকদের স্টল। প্রাসীদের জন্য দেশের মেলার স্বাদ মেটাতে থাকবে ঐতিহ্যবাহী পোষাক, গহনা, খাবারের স্টল। আরো থাকবে নতুন প্রজন্মের সাথে দেশের ঐতিহ্য পরিচিত করানোর জন্য নানা খেলা-ধুলা সামগ্রী বিক্রির স্টল।
শাহ নেওয়াজ জানান, দিনব্যাপী এই মেলায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের সুকন্ঠী গায়িকা রিজিয়া পারভীন, রানো নেওয়াজ, কৃষনা তিথি, শাহ মাহবুব, রোকসানা মির্জা, কামরুজ্জামান বকুল, প্রমি, তাজ ও চন্দন চৌধুরী। মেলা থাকবে সকলের জন্য উন্মুক্ত। মেলার বিশেষ আকর্ষণ থাকবে সিলেট মোটরস এর সৌজন্যে একটি গাড়ীসহ আরো ৯টি পুরস্কার। মেলায় নিরাপত্তার জন্য থাকবে স্কুল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা প্রহরী সহ বিশেষ সিকিউরিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে শাহ নেওয়াজ আরো জানান, বাংলার মেলা এবং ট্রেডশো হবে কুইন্সের বৃহত্তম মেলা। এই মেলায় দশ হাজারের বেশী দর্শক-ক্রেতার সমাগম প্রত্যাশা কর্তৃপক্ষের।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!