মানিকগঞ্জ সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল ৯ জুন, বনভোজন ১ জুলাই
নিউইয়র্ক: মানিকগঞ্জ সোসাইটির ইউএসএ ইনক’র ইফতার মাহফিল আগামি ৯ জুন শুত্রুবার, জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে এবং বনভোজন ১ জুলাই শনিবার লং আইল্যান্ডের হেক শেয়ার ষ্ট্রেট পার্কে অনুষ্ঠিত হবে। গত ১৫ মে কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভা সোসাইটির সভাপতি আনিসুর রহমান কায়সারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিনাত রেহেনা রীনার পরিচালনায় অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের টক অব দ্য টাউনে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এস এম জুয়াহেরুর রহমান জুয়েল, সাবেক সভাপতি ও মূলধারার নেতা, প্রধান উপদেষ্টা আদিল মোহাম্মদ, সাবেক সভাপতি হাফিজুর রহমান পিন্টু, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল, প্রধান নির্বাচন কমিশনার আবু সাঈদ, সহ সভাপতি আলী আজগর খান, আলতাফ হোসেন গাজী, সহ সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, অফিস সম্পাদক আইয়ূব আলী, কার্যকরী সদস্য নওয়াব আলী, সোনা মিয়া, রাউফুল ইসলামসহ আরো অনেকে। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আলী আজগর খানকে ইফতার পার্টির আহবায়ক করা হয়। সবশেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমাপনি বক্তব্যের মধ্যে দিয়ে সভা সমাপ্তি হয়।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর