প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার রিকশায় চড়াতে পারাটাই টিপুর জীবনের বড় পাওয়া
কবীর হোসেন চাঁন মিয়া ও রিপন কুমার বণিক : হাওরাঞ্চল পরিদর্শন করতে গিয়ে নেত্রকোনার খালিয়াজুরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিকশায় চড়ে ভ্রমণের একটি ছবি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার তিনি অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শনে গিয়ে নেত্রকোনার খালিয়াজুরীতে টিপু সুলতান (২৬) নামের এক রিকশাচালকের রিকশায় চড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা পরিষদ ডাকবাংলোতে যান। এসময় টিপু সুলতান কোন শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন- তার খোঁজ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে বহনকারী রিকশাচালক টিপু সুলতান নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি দক্ষিণ বিশিউড়া উচ্চবিদ্যালয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন।
টিপু সুলতানের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানা যায়, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তার রিকশায় চড়াতে পেরেই টিপু নিজেকে ধন্য মনে করছেন। টিপুর কথা, তার জীবনে এটাই সবচেয়ে বড় পাওয়া। প্রধানমন্ত্রীর কাছে তার কিছু চাওয়ার আছে কি না? এমন প্রশ্নের জবাবে টিপু বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। প্রধানমন্ত্রীর দয়ায় আমার যোগ্যতা অনুযায়ী একটি চাকরি পেলে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারবো।
দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, গোপালগঞ্জের ইমাম শেখের মতো আমাদের টিপু সুলতানকে প্রধানমন্ত্রী যদি একটি চাকরির ব্যবস্থা করে দেন, তবে দরিদ্র টিপু তার পরিবারপরিজন নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারবে। মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ