Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাফলার নতুন ক্যাবিনেট : প্রেসিডেন্ট নজরুল, সেক্রেটারি শহিদ

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: May 19, 2017 | 4:13 PM

লস এঞ্জেলেস : বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেসের (বাফলা) ২০১৭-২০১৯ সালের নতুন ক্যাবিনেট গঠনের জন্য গত ১৪ মে বাফলার প্রধান নির্বাচন কমিশনার রুমী সোলায়মানের কাছে নমিনেশন পেপার জমা দেন ৭জন জনপ্রিয় সমাজকর্মী। প্রেসিডেন্ট পদের জন্য নমিনেশন পত্র জমা দিয়েছেন নজরুল আলম, ভাইস প্রেসিডেন্টের জন্য মুরশেদুল ইসলাম, জেনারেল সেক্রেটারির জন্য ইঞ্জিনিয়ার শহিদ ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারির পদে চুনু মল্লিক, ফাইন্যান্স সেক্রেটারি পদের জন্য শহিদুল হক স্বপন, পাবলিক রিলেশন সেক্রেটারি পদের জন্য আব্দুস সামাদ এবং কালচারাল সেক্রেটারি পদের জন্য আঞ্জুমান আরা শিউলি। বাফলার বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনে আছেন রফিক আলম, হাবিব আহম্মেদ টিয়া ও ইফতেখার আহমেদ। বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস বাফলা ক্যাবিনেট ২০১৭-১৯ বর্তমানে লস এঞ্জেলেসের ২২টি সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ১০ বছর পূর্বে গঠিত হয় বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস যা বাফলা নামে পরিচিত। বছর জুড়ে বিভিন্ন চ্যারিটি কার্যক্রম ছাড়াও বাফলা লস এঞ্জেলেসে বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন করে আসছে। শুধুমাত্র জমকালো প্যারেডের জন্যই বাফলার বাজেট থাকে প্রায় ৫০ হাজার ডলারের উপর। দুইবছর মেয়াদী বাফলার ক্যাবিনেটের বর্তমান প্রেসিডেন্ট ডাঃ আবুল হাশেম শারীরিক অসুস্থ্যতার কারনে বছর পার হতেই তার দায়িত্ব ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলে এই নতুন কমিটি নির্বাচনের কার্যক্রম শুরু হয়। যেহেতু ৭টি পদের জন্য ৭জন প্রার্থীই নমিনেশন পেপার জমা দিয়েছেন এবং সেহেতু বিনা প্রতিদ্বন্ধিতাই অন্যান্যদের সাথে বাফলার পরবর্তী সভাপতি হচ্ছেন বর্তমানের জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্ণিয়ার সাধারন সম্পাদক প্রগতিশীল সমাজকর্মী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল আলম । স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নিয়ে তিনি নতুন বাফলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV