নিউইয়র্কে প্রবীণদের জন্য বাংলাদেশ সোসাইটির ইংরেজি ভাষা শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু
নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইন্ক প্রবীণ প্রবাসীদের ইংরেজি ভাষা শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ গ্রহণ করেছে। বয়স্ক ও প্রবীণ প্রবাসীদের ভাষাগত যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষা শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সোসাইটি এই কর্মসূচি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় চালু হলো ইংরেজি ভাষা শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। স্থানীয় সময় শনিবার দুপুরে সোসাইটির কার্যালয়ে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ব্যবসায়ী এম. আজিজ।
কর্মসূচির উদ্বোধন করে এম. আজিজ বলেন, যুক্তরাষ্ট্রে বসবাস করতে ইংরেজি জানা প্রয়োজন। এমনকি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সবার কম্পিউটার ব্যবহার জানা দরকার। প্রবীণ প্রবাসী, বিশেষ করে যারা দেশ থেকে নতুন আসেন তাদের এই দুটি বিষয় জানা থাকলে প্রবাসের জীবনযাপন সহজ হয়।
তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রবীণ প্রবাসীরা উপকৃত হবেন।
বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসি চৌধুরী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী এবং প্রশিক্ষক ফ্রাঙ্ক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মো. নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য মো. আজাদ বাকির, মো. সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী প্রমুখ। ইংরেজি ভাষা শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী দিনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
সর্বশেষ সংবাদ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর