নিউইয়র্কের হাডসন ও ইস্ট রিভারে প্রবাসী বাংলাদেশিদের নৌ-ভ্রমণ, কনসার্ট
নিউইয়র্ক : নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের জন্য নৌ ভ্রমণের আয়োজন করেছিল শো-টাইম মিউজিক অ্যান্ড প্লে (এসএমপি)। স্থানীয় সময় শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বিনোদন নির্ভর এই নৌ ভ্রমণে অংশ নিয়ে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপভোগ করেন উত্তর আমেরিকার শিল্পীদের কনসার্ট। দুপুর ১টায় যাত্রা শুরুর পর বিলাসবহুল জাহাজটি বিকাল ৫টা পর্যন্ত নিউইয়র্কের হাডসন ও ইস্ট রিভার প্রদক্ষিণ করে। এসময় জাহাজের বিশাল ডেকে শুরু হয় মনমাতানো কনসার্ট। এতে সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব, রোখসানা মির্জা, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, রানো নেওয়াজ, সোনিয়া সুইটি, লাল্টু, লীনা ও মৌ। এছাড়া ফ্যাশন শো ও কোরিওগ্রাফিতে অংশ নেয় মাজেদ ডিজায়ার। সাংস্কৃতিক পর্ব ছাড়াও আলোচনায় অংশ নেন মো. শাহ নেওয়াজ, জাকির এইচ চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল, গিয়াস মজুমদার, মনিরুজ্জামান ভুইয়া বিল্লাল, আহসান হাবিব, মফিজুল ভূঁইয়া রুমী, মঈন চৌধুরী, এনাম আহমেদ, এসমএমপির কর্ণধার আলমগীর খান আলম প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে ছিল আকর্ষণীয় পুরস্কার।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ