Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

‘গো ব্যাক টু ইউর কান্ট্রি’ : নিউইয়র্কের ব্রঙ্কসে সুপন চৌধুরী নামে আরেক বাংলাদেশী সন্ত্রাসী হামলার শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: May 22, 2017 | 12:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে সুপন চৌধুরী নামে আরেকজন বাংলাদেশী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ঘটনার সময় হামলকারীরা ক্যাবি সুপনকে ‘গো ব্যাক টু ইউর কান্ট্রি’ বলে বেধড়ক মারধোর করে। এ ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটিকে কমিউনিটি নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে মন্তব্য করেন। বিষয়টি কোন ভাবেই মেনে নিতে পারছেন না তারা। এর আগেও দুর্বৃত্তের হামলার শিকার হয়েছিলেন বেশ ক’জন বাংলাদেশী। আসন্ন রমজান ঘিরে প্রকাশ্য একজন বাংলাদেশীর ওপর হামলা’সহ তার গাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।ভিকটিম উবার চালক সুপন চৌধুরী জানান, ব্রঙ্কসের জেরম এভিনিউ সংলগ্ন ১২১৫ এন্ডারসন এভিনিউতে গত ১৯ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গাড়ি চালানো অবস্থায় তার ওপর অতর্কিত হামলা চালায় বেশ ক’জন বখাটে। এসময় গাড়িতে একজন নারী যাত্রী ছিলেন। ঘটনার সময় রেড লাইটের স্টপ সাইনে অপেক্ষমান থাকা অবস্থায় ওই তরুণরা এসে তাকে নিউইয়র্ক ছেড়ে চলে যেতে বলে। গো ব্যাক টু ইউর কান্ট্রি বলে তার গাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে তাকে গাড়ি থেকে নামিয়ে উপর্যপূরি আঘাত করতে থাকে বলে জানান আহত সুপন। বেধড়ক লাঠি পেটা ও কিল ঘুষি দিয়ে আহত করে তার গাড়িতেও ভাঙচুর চালায়। পরে ৯১১ এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে হামলাকারিরা পালিয়ে যায়। আহত বাংলাদেশী ক্যাবি সুপন চৌধুরীকে ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান এডভোকেট এন মজুমদার, মনজুর চৌধুরী জগলুল, এ ইসলাম মামুনসহ কমিউনিটির নেতারা ।
হাসপাতাল থেকে ফিরে গত ২০ মে শনিবার মূলধারার গণমাধ্যম’সহ কমিউনিটি নেতাদের সাথে ঘটনার বিবরণ দেন বাংলাদেশী ক্যাবী। এধরণের অতর্কিত হামলায় উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে ব্রঙ্কস কমিউনিটি। 
গাড়ির অভ্যন্তরে থাকার পরও, গ্রুপ বেঁধে নিজের ওপর অতর্কিত হামলায় ভয়-উৎকণ্ঠা কথা জানান সুপন চৌধুরী। এ ঘটনায় ভেঙ্গে পড়েছেন তিনি।
কমিউনিটি নেতৃবৃন্দ জানান, এর আগেও নিউইয়র্কে একাধিক হামলার শিকার হয়েছেন বাংলাদেশীরা। দুর্বৃত্তের আঘাতে গেল বছর জ্যামাইকাতে দু’জন ইমাম ও একজন নারী প্রাণ হারিয়েছেন। এছাড়াও, গেল বছর ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো এভিনিউর মসজিদে তারাবীর নামাজে যাওয়ার সময় বাংলাদেশি আতিক আশরাফকে দুই কৃষ্ণাঙ্গ যুবক হামলা চালিয়ে মারাত্মক জখম করে। ওই বছর ব্রঙ্কসের স্টারলিংয়ে প্রকাশ্য ঘটনার শিকার হন বাংলাদেশি সোহেল চৌধুরী ও ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান। ব্রঙ্কসে পায়জামা-পাঞ্জাবি পরিহিত মুয়াজ্জিন মজিবুর রহমানও হেইট ক্রাইমের শিকার হয়েছিলেন। গত ১ জুন রাতে মোহাম্মদ রশীদ খান (৫৯) নামের এক মুসল্লী আক্রান্ত হন জ্যামাইকা এভিনিউর ‘ইসলামিক স্টাডিজ সেন্টার’ মসজিদ থেকে বের হবার পর। মসজিদের সামনেই তাকে পেটানো হয়।
মাইনরটি অভিবাসীদের উপর হামলা বন্ধ’সহ আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশী এলাকা ঘিরে পুলিশের নিরাপত্তা আরো বৃদ্ধির দাবি ওঠেছে কমিউনিটির পক্ষ থেকে।
এদিকে, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে রমজান উপলক্ষে মসজিদ সংলগ্ন এলাকায় বিশেষ টহল ব্যবস্থা থাকবে বলে জানান হয়েছে। কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতেও পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ