বাংলাদেশীদের অধিকার আদায়ে নিউইয়র্ক সিটি কাউন্সিলে হেলাল শেখকে নির্বাচনের আহ্বান : বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ফান্ডরেজিং ডিনারে বক্তারা
ইউএসএনিউজঅনলাইন : বাংলাদেশীদের অধিকার আদায়ে নিউইয়র্ক সিটি কাউন্সিলে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখকে নির্বাচিত করার আহ্বান জানান হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উদ্যোগে এবং মার্কস হোম কেয়ার ম্যানেজার আলমাছ আলীর সহযোগিতায় আয়োজিত এক ফান্ডরেজিং অনুষ্ঠান থেকে এ আহ্বান জানান হয়। গত ২১ মে রোববার রাতে ব্রঙ্কসের ক্যাসেলহিলে মার্কস হোম কেয়ার অফিসে উৎসবমুখর পরিবেশে কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখের বিশাল ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফ ও সাবেক সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার পরিচালনায় এ অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী বিশ্বনাথের কৃতি সন্তান হেলাল আবু শেখ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্টারলিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, সমিতির উপদেষ্টা আলমাছ আলী, ছালিক সিকদার, ইফতেখার সিরাজ, মোহাম্মদ এহিয়া মেন্দী, মাস্টার খলিলুর
রহমান, মো: আবদুল বারী সিকদার, মাহবুবুর রহমান চৌধুরী ও আমিরুল ইসলাম (হীরন), সাবেক সভাপতি মখন মিয়া, সহ সভাপতি আজাদুর রহমান, সাবেক সহ-সভাপতি হাই এম আবদুল, শেখ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আবু আলম, অলিউর রহমান, আবদুল কাদির রানু, মতিন মিয়া, ফখরুল ইসলাম, ফারুক কবির প্রমুখ। বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার, বাংলাবাজার জামে মসজিদের সহ সভাপতি গোলাম কিবরিয়া, সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল দ্বিধা-দ্বন্দ্ব, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে হেলাল শেখের পাশে দাঁড়াতে হবে। নিশ্চিত করতে হবে তার বিজয়। হেলাল শেখ বাংলাদেশী কমিউনিটি সর্বাত্মক সহযোগিতা পেলে আসন্ন নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত। তারা বলেন, সিটি কাউন্সিলে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে কথা বলার কোন নির্বাচিত প্রতিনিধি নেই। লন্ডনে পার্লামেন্ট মেম্বার, মেয়রসহ গুরুত্বর্পূর্ণ পদে বাঙালীরা নির্বাচিত হলেও এক্ষেত্রে বাঙালীরা অনেক পিছিয়ে এখানে।
ফান্ডরেজিং ডিনারে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী বিশ্বনাথের কৃতি সন্তান হেলাল আবু শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।
হেলাল আবু শেখ এর তার সমর্থনে আয়োজিত এ ফান্ড রেইজিং ডিনারে বিশ্বনাথ প্রবাসী বাংলাদেশীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তাকে সমর্থনের জন্য
তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশী কমিউনিটিসহ ইমিগ্রেন্টদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে তিনি সদা সোচ্চার থাকবেন। নির্বাচিত হলে তিনি সিটি কাউন্সিলে বাংলাদেশী প্রতিনিধি হিসেবে কমিউনিটির অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, নিউ ভিশান, নিউ ডিরেকশান – এ স্লোগানকে সামনে নিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেলাল আবু শেখ। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ