নিউইয়র্কে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব আয়োজনে শতদল
নিউইয়র্ক : বাংলা সাহিত্যের দুই বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কে নিয়ে শতদল আয়োজন করেছে ২১শে মে রবিবার পিএস ১৪৯, ৯৩-১১, ৩৪ এভিনিউ, জ্যাকসন হাইটস এ একটি নিরীক্ষা মূলক অনুষ্ঠান “এক হাতে বাজে অগ্নিবীণা কণ্ঠে গীতাঞ্জলি” এই দুই মহান কবির বৈচিত্রময় গান, নৃত্য, কবিতা, সেমিনার, শিশু, কিশোরদের প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় এই প্রানবন্ত অনুষ্ঠান। কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র অনিন্দিতা কাজী, বিখ্যাত নজরুল সংগীত শিল্পী সুজিত মোস্তফা, উদীয়মান নজরুল সংগীত শিল্পী শবনম আবেদি, কানাডা থেকে আগত উলফাত পারভীন রোজি ও শতদল, বিপা, ইন্ডিয়ান কালচারাল কমিউনিটি, সুরছন্দ, সৃজনী, শিল্পকলা একাডেমী ইনক এর পরিবেশনা ছিল সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়া।বিশেষ করে অনিন্দিতা কাজী ও সুজিত মোস্তফার কথক, আবৃত্তি, গান দর্শক শ্রোতাদের মন্ত্রমুগ্ধের মতো ধরে রেখেছিলো অনেকটা সময় ।একটা সময় মনে হচ্ছিলো তাঁদের উপস্থাপনায় রবীন্দ্র-নজরুল এর সম্পর্ক এর দৃষ্টান্ত অনুভবে প্রাণের ছোয়া লেগেছিলো অনেক অনেক আবেগের ও ভালোবাসার ।দর্শকদের প্রশংসায় আপ্লত করে রেখেছিলো শবনম আবেদীর পরিবেশনায়, যেমন তার কণ্ঠ তেমনি তার গায়কী।
নুতন জন্মের শিল্পীদের নৃত্য পরিবেশনায় প্রাণবন্ত করে রেখেছিল নায়লা কবির , ইফ্ফাত খান। সঙ্গীতের মূর্ছনায় প্রাণ ভরিয়ে দিলেন তুহিন আজাদ রোজি , ম্যারিস্টলা আহমেদ শ্যামলী ,জলী কর ,খালেদ সাইফুল্লাহ পারভেজ, সেজুতি চন্দ্রিকা দে ,প্রিয়া ইসলাম।রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার মাধ্যমে অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী ও শতদলের প্রতিষ্ঠাতা কবির কিরণ যেন সবার মনের ভিতরের সমস্ত বিষাদ দূর করে দেন তার ভরাট কণ্ঠের আবৃত্তি পরিবেশনায় ।কবিতা আবৃত্তিতে আরো ছিলেন ছন্দা বিনতে সুলতান।অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল সেমিনার , আর সেমিনারের বিষয় ছিল রবীন্দ্র নজরুল সাহিত্যের সার্বজনীন আবেদন।আলোচনা পর্বের সঞ্চালনায় ছিলেন কবি এবিএম সালেহ আহমেদ। আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা ড: জিয়াউদ্দিন,বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিত বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার , বিখ্যাত নজরুল গবেষক ড.মাহবুব হাসান। এক হাতে বাজে অগ্নি বিনা কণ্ঠে গীতাঞ্জলি অনুষ্ঠানের চমৎকার সঞ্চালনায় ছিলেন সবার প্রিয় সাবিনা শারমিন নীহার , সাবরিনা কবির ছন্দা , সাবিনা আহমেদ রুপা। অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় কনসাল জেনারেল শামীম আহসান ,ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার , বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড.জিয়া উদ্দিন ও জাতিসংঘের বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধির পক্ষে ইকবাল আব্দুল্লাহ হারুন বক্তব্য দেন।
শতদলের এই ধরণের উদ্যোগকে তাঁরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন কারণ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর আরোও বেশি কাজ হউক সেটি সবার কাম্য।অনুষ্ঠানের মূল পরিকল্পনায় ছিলেন শতদলের প্রতিষ্ঠাতা কবির কিরণ ও তার সাথে ছিলেন দেবল গুপ্তা ,অর্পিতা গুপ্তা , এবিএম সালাউদ্দিন ,শর্মিলা রহমান পিয়া ,গোফরানুল হক ,ডানা ইসলাম , সাদেক চৌধুরী , সাবরিনা কবির ছন্দা , সাবিনা শারমিন নিহার , সাবিনা আহমেদ রুপা , বিষ্ণু গোপ,আজিজ নাঈমী ,আবু তালেব চৌধুরী চান্দু ,হাকিকুল ইসলাম খোকন ,মনিকা রায় , আখতার আহমেদ রাশা ,তুহিন আজাদ রোজি ড. নার্গিস রহমান ।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন টাইম টেলিভশন , সাপ্তাহিক আজকাল ,প্রাইম ২৪ টেলিভশন। সহযোগিতায় ছিলেন চ্যানেল আই , সাপ্তাহিক বাঙালী ,সাপ্তাহিক বাংলা পত্রিকা , সাপ্তাহিক দেশবাংলা ,সাপ্তাহিক জনকণ্ঠ। অনুষ্ঠানে কবির কিরণ সকল মিডিয়া কর্মীদের , যারা স্পনসর দিয়ে সহযোগিতা করেছেন , অনুষ্ঠানে এসে অনুষ্ঠান কে সার্থক করেছেন, সাউন্ড সিস্টেম , আলোকসজ্জা , তবলা , গিটার ,কীবোর্ড , অক্টোপ্যাড তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানের ম্যাগাজিনের সহায়তায় ছিলেন গ্রাফিকস ওয়ার্ল্ড।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর