Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতিসংঘ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশ গ্রহণ : ‘বাংলাদেশ’ স্টলে বিদেশী ক্রেতাদের ভীড়

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: May 25, 2017 | 7:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে ইস্ট রিভার প্লাজায় জাতিসংঘ আন্তর্জাতিক বাজার (মেলা) অনুষ্ঠিত হয় ২৫ মে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের স্ত্রী এবং ‘ইউএন উইমেন গিল্ড’ এর অনারারি প্রেসিডেন্ট মিজ্ ক্যাটারিনা ভাজ পিনটো গুতেরেজের আহ্বানে সাড়া দিয়ে ‘ইউএন উইমেন গিল্ড’ এবং সদস্য দেশ ও সংস্থাসমুহের কর্মকর্তাদের স্ত্রীগণ এই বাজারের (মেলার) আয়োজন করে। মেলা থেকে উপার্জিত অর্থ সিরিয়ার শরণার্থীদের জন্য এবং বিশ্বব্যাপী ‘ইউএন উইমেন গিল্ড’ এর স্পন্সরকৃত শিশু প্রকল্পে ব্যয় করা হবে। প্রচন্ড বৃষ্টি ও বাতাস উপেক্ষা করে নিউইয়র্কে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক ও তাঁদের পরিবারের সদস্যসহ জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীগণের বিপুল উপস্থিতিতে সকাল ১০টা হতে শুরু হয়ে বেলা ৪টা পর্যন্ত এই মেলা চলে। হাতে তৈরি খাবার, বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যম-িত হস্তশিল্প, পোশাক, শোপিসসহ অসংখ্য লোকজ ও সাংস্কৃতিক উপাদানযুক্ত পণ্য সামগ্রী দিয়ে মেলার স্টল সমূহ সাজানো হয়।জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধির স্ত্রী ফাহমিদা জাবিন এর তত্ত্বাবধানে এবং স্থায়ী মিশন ও নিউইয়র্কস্থ কনস্যুলেট জেনারেল অফিসের কর্মকর্তাগণের স্ত্রীদের অংশগ্রহণ ও সহযোগিতায় এ মেলায় বাংলাদেশের পক্ষ থেকে দুটি স্টল স্থাপন করা হয়। হাতে তৈরি ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার এবং দেশীয় কারু ও হস্তশিল্প সামগ্রীর বিভিন্ন পণ্য সম্ভারে সজ্জিত বাংলাদেশ স্টল ছিল বিদেশী ক্রেতাদের অন্যতম আকর্ষণ।এ বাজার পরিদর্শনে গিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, “এই বাজার বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন মেলা। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, আতিথেয়তা, সম্প্রীতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এ বাজার তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে”।নিউইয়র্কে সফররত বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন স্বস্ত্রীক ‘বাংলাদেশ স্টল’সহ এ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।উল্লেখ্য ব্যতিক্রমধর্মী খাবার ও ঐতিহ্যবাহী পণ্য কেনার পাশাপাশি মেলায় অংশগ্রহণকারীগণ র‌্যাফেল ড্র’র টিকিটও ক্রয় করেন। মেলাশেষে ‘ইউএন উইমেন গিল্ড’ এর প্রতিনিধিগণ লটারীর মাধ্যমে র‌্যাফেল ড্র’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।মানবতার কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রতিবছরই এই ইউএন ইন্টারন্যাশনাল বাজারের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV