ড. জিয়াউদ্দীনকে চেয়ারম্যান করে নিউইয়র্ক বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব’র কার্যকরী কমিটি গঠিত
ইউএসএনিউজঅনলাইন : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি অব কলেজের মেডিসিন এর অধ্যাপক ও মুক্তিযোদ্ধা ড. জিয়াউদ্দীন আহমেদকে চেয়ারম্যান করে নিউইয়র্ক বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ২০১৭-২০১৯ এর জন্য গঠিত ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হচ্ছেন :



কো-চেয়ারম্যান সাংবাদিক নিনি ওয়াহেদ, কথা সাহিত্যিক ফেরদৌস সাজেদীন ও সাংবাদিক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস, সেক্রেটারি জেরনারেল বিশ্বজিত সাহা। কোষাধ্যক্ষ তানভীর রাব্বানী, কার্যকরী সদস্য : সউদ চৌধুরী, রানু ফেরদৌস, কৌশিক আহমেদ, ফাহিম রেজা নূর, সাবিনা হাই উর্বি, ওবায়দুল্লা মামুন, আদনান সৈয়দ. ইউসুফ রেজা, হারুণ আলী, মুরাদ আকাশ ও সেমন্তী ওয়াহেদ। উপদেষ্টা হিসেবে রয়েছেন এুকশে পদকপ্রাপ্ত নাট্যজন জামালউদদীন হোসেন, আমেরিকার মূলধারার রাজনীতিবিদ ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. নূরান নবী, কথা সাহিত্যিক দিলারা হাশেম ও বিশিষ্ট সাংবাদিক ও ভয়েস আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।
উল্লেখ্য, ড. জিয়াউদ্দীন আহমেদ ২০১৪ সালে অনুষ্ঠিত নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক হিসোবে দায়িত্ব পালন করা ছাড়াও উত্তর আমেরিকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।
নিউইয়র্ক বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব ২০১৭ এর আহ্বায়ক ফেরদৌস সাজেদীন তিনদিন ব্যাপি বইমেলাকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য বইমেলা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর