Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউজার্সীর আটলান্টিক সিটি মেয়র ডন গার্ডিয়ান’র বাংলাদেশীদের সাথে মতবিনিময় : সিটির আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি সাধনে আরও পুলিশ অফিসার নিয়োগ

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: May 28, 2017 | 1:35 PM

আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন:-নিউজার্সী ষ্টেটের আটলান্টিক সিটির বর্তমান মেয়র ডন গার্ডিয়ান গত ২৫ মে বৃহস্পতিবার স্থানীয় বাংলাদেশীদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। মেয়র ডন গার্ডিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ এবং আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন অভিযোগ মনেযোগ সহকারে শোনেন।উল্লেখ্য গত মেয়র নির্বাচনে আটলান্টিক সিটিতে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশীদের ভোটে নির্বাচিত হন মেয়র ডন গার্ডিয়ান। গত নির্বাচনের  পূর্বে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি, আটলান্টিক সিটির বাড়ির ট্যাকস কমানো, আটলান্টিক সিটির ট্রাক্সি ক্যাবের সাথে সম্পৃক্ত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু নির্বাচিত হওয়ার পর অধিকাংশ সমস্যার  সমাধান করা তার জন্য অনেকটা অসম্ভব হয়ে পড়ে কারন  আটলান্টিক সিটির প্রশাসনের দায়িত্বভার নিউজার্সী ষ্টেটের হাতে চলে যায়। বিভিন্ন প্রতিকুলতার মাঝেও আটলান্টিক সিটির বাড়ির ট্যাকস ৫% কমাতে সম্ভব হয়েছিলেন তিনি। বাংলাদেশীদের কাছের লোক হিসাবে পরিচিত মেয়র ডন গার্ডিয়ান মতবিনিময় সভায়ও আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি, আটলান্টিক সিটির বাড়ির ট্যাকস কমানো, আটলান্টিক সিটির ট্রাক্সি ক্যাবের সাথে সম্পৃক্ত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং বাংলাদেশী অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদারের ব্যাপারে মেয়রের সুদৃষ্টি কামনা করেন উপস্থিত বাংলাদেশীরা। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মেয়র ডন গার্ডিয়ান আটলান্টিক সিটির আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি সাধনে আরও ৪৫ পুলিশ অফিসার নিয়োগের কথা উল্লেখ করে বলেন আগামী মাস থেকে সিটির আইন-শৃংখলা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হবে, আটলান্টিক সিটির ট্রাক্সি ক্যাবের সাথে সম্পৃক্ত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার জন্য পুলিশ এবং মার্কেন্টাইল ডিপার্টমেন্টের সাথে আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ সভাপতি আবদুর রফিক, বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন,নিউজার্সী আসাল সভাপতি ফারুক হোসেন, লোকাল ফিফটি ফোর নেতা জাহাঙ্গীর কবির, সাপ্তাহিক ঠিকানার সিনিয়ার সাংবাদিক মোহাম্মদ খান বাবুল, নিউজার্সী বিএনপির সাংগাঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বাংলাদেশী কমিউনিটির  অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেয়র ডন গার্ডিয়ান আগামী নির্বাচনে তাকে আবারও নির্বাচিত করার আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV