মিসিসিপিতে বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে রাতে বন্দুক হামলায় স্থানীয় এক পুলিশ কর্মকর্তা সহ ৮ জন নিহত হয়েছেন । লিংকন কাউন্টির বোগ চিত্তো ও ব্রুকহ্যাভেনের তিনটি পৃথক স্থানে এই বন্দুক হামলা ঘটে। সন্দেহভাজন হামলাকারী করি গডবোল্টকে (৩৫) রোববার সকালে পুলিশ আটক করেছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ খবর দিয়েছে বিবিসি ও বার্তাসংস্থা এপি।
কর্তৃপক্ষ বলছে, এই হত্যাকা- কেন করেছে ওই লোক তার কারণ জানার সময় এখন আসেনি। মিসিসি[ই ব্যুরো অব ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন বলেছেন, ঘটনাস্থল লিংকন কাউন্টি প্রত্যন্ত এলাকা। রাজ্য রাজধানী জ্যাকসন থেকে ৭৮ মাইল দূরে। তদন্তকারীরা প্রমাণ জোগাড় করছে। এখনও কোন অভিযোগ আনা হয়নি ধৃত সন্দেহভাজনের বিরুদ্ধে।
এদিকে স্থানীয় পত্রিকা দ্য ডেইলি লিডার জানিয়েছে, সন্দেহভাজনের হাতে জিম্মি অবস্থায় থাকায় ১৬ বছর বয়সী এক জন এখন নিরাপদে আছেন। মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট এই ঘটনাকে ‘অনর্থক ট্রাজেডি’ বলে বর্ণনা করেছেন। ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রতিদিন, ব্যাজ পরিহিত প্রত্যেক নারী ও পুরুষ তাদের সম্প্রদায়কে সুরক্ষা ও সেবা দিতে কোন না কোন ত্যাগ স্বীকার করে।’ হতাহতদের জন্য প্রার্থনা করতেও সকলের প্রতি আহ্বান জানান তিনি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ