Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র বিশাল ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: May 29, 2017 | 2:39 AM

ইউএসএনিউজঅনলাইন : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২৮ মে রোববার। ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে নিউইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসে বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার উৎসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. এ কে আবদুল মোমেন।জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল এইচ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী ও কোষাধ্যক্ষ ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক আতাউল গনি আসাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: শামিম আহসান, বাংলাদেশ সোইটির সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি কামাল আহমেদ, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি এম এম শাহিন, শর্শিনার পীর মাওলানা সাইফুল্লাহ মো. সিদ্দিকি, কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ, কাউন্সিলম্যান শাহিন খালিক, রাজনীতিক বাবুল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ট্রাস্টি এটর্নী মঈন চৌধুরী, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও বদরুন্নাহার খান মিতা, বাংলাদেশ সোইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, সাধারণ সম্পাদক রুহল আমিন সিদ্দিকি, ব্যবসায়ী জহিরুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ এ খান প্রমুখ। অনুষ্ঠানে বৃহত্তর সিলেট প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হলটি ছিলো কানায় কানায় পূর্ণ।ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ছাড়াও অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি বদরুল খান। অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব হুমায়ূন চৌধুরী প্রমুখ।বক্তারা বলেন, কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব ও সহনশীলতা আনয়নে এই আয়োজন বিশাল ভ’মিকা রাখবে। বক্তারা বৃহত্তর সিলেটের উন্নয়নে প্রধান অতিথির নিকট কিছু দাবি নামা পেশ করেন। প্রধান অতিথি ড. এ কে আবদুল মোমেন তার বক্তব্যে বৃহত্তর সিলেটের উন্নয়নে তার প্রচেষ্টার কথা উল্লেখ করে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দেন।ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV